বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইমিগ্রান্টদের তথ্য আইসের সঙ্গে শেয়ার করে চাপে আইআরএস

ফেডারেল আইনে স্পষ্ট ভাষায় লেখা আছে প্রত্যেকটি ট্যাক্সদাতার যাবতীয় তথ্য আইআরএস সংরক্ষিত রাখবে। এমন কি ফেডারেল সরকারের অন্যান্য দপ্তরের সাথেও তা কোনোভাবেই শেয়ার করা যাবে না। এজন্যই আনডকুমেন্টেড ইমিগ্রান্টরাও বিশেষ আইনডেনটিফিকেশন নম্বর নিয়ে ট্যাক্স ফাইল করে।

 

 

বৃহস্পতিবার একটি এক্সক্লুসিভ খবরে ওয়াশিংটন পোস্ট জানায়, আইআরএস হাজার হাজার ট্যাক্সদাতার গোপন তথ্য ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তাদের সাথে শেয়ার করেছে। যেহেতু ডিপার্টমেন্ট অব ট্রেজারি আইআরএস অফিস নিয়ন্ত্রণ করে, তাই তারা ট্রাম্প প্রশাসনের নির্দেশে যাদের এদেশে আনডকুমেন্টেড ইমিগ্রান্ট বলে সন্দেহ হবে তাদের নাম, ঠিকানাসহ অন্য তথ্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির হাতে তুলে দিয়েছে। এই নাম, ঠিকানাসহ অন্যান্য তথ্য তুলে দেয়া মানুষের সংখ্যা ১২ লক্ষ বলে উল্লেখ করেছে ওয়াশিংটন পোস্ট।

 

 

তবে সংবাদপত্রে খবরটি প্রকাশের পর আইআরএস এ বিষয়ে সতর্ক হয়। জানানো হয় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস ঐসব ট্যাক্সদাতার তথ্য দেখবে না, ব্যবহার করবে না, কপি করবে না এবং বিতরণ করবে না। কারণ এই বিষয়ে আদালতে মামলা রয়েছে। বলা হয়েছে, যাদের তথ্য আইআরএস—এর তথ্য ভান্ডার থেকে বাইরে গেছে, তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ তাদের তথ্য যদি অন্য কোনোভাবে ব্যবহৃত হয়, তাহলে আইআরএস তাদের ক্ষতিপূরণ দেবে। পোস্ট লিখছে ২০২৩ সালে একজন আইআরএস কন্ট্রাক্টর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্য কয়েকজন ধনাঢ্য ব্যক্তির ট্যাক্স রিটার্নের তথ্য লিক করলে তার ৫ বছর কারাদন্ড দেয়। এছাড়াও গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্যাক্স রিটার্নের তথ্য লিক করার কারণে আইআরএস এর বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করেন।

 

 

তবে এ প্রসঙ্গে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্রের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, এদেশে কারা বাস করছে, বিশেষ করে ভায়োলেন্ট ক্রিমিনালরা, জননিরাপত্তার জন্য তাদের শনাক্ত, তাদের আটক করতে বিভিন্ন দফতরের সাথে তথ্য আদান—প্রদান জরুরী। এছাড়াও পাবলিক বেনিফিট গ্রহণ করা ইমিগ্রান্টদেরও শনাক্ত করতে এই তথ্য আদান—প্রদান করা প্রয়োজন। কারণ তারা ট্যাক্সদাতাদের অর্থে এইসব বেনিফিট গ্রহণ করে।

 

 

ওয়াশিংটন পোস্ট বলছে, আনডকুমেন্টেড ইমিগ্রান্টরা উচ্চ পর্যায়ের ক্রাইমের সাথে জড়িত এবং নির্বাচনে ভোট দেয়ার চেষ্টা করে এমন তথ্যের তেমন কেনো ভিত্তি নেই। তবে হোমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র বলেন, ক্রিমিনাল ধরর জন্য আইআরএস এর তথ্য ব্যবহার করার যে অনুমতি রয়েছে তা এখন অবৈধ ইমিগ্রান্টদের ধরার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০