৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেন ও মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনার লক্ষ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন ব্লিঙ্কেন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে লন্ডনে যাবেন। প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের যুক্তরাষ্ট্র সফরের আগে শনিবার দেশটির পররাষ্ট্র বিভাগ এমন কথা জানালো।

 

এএফপি সূত্রে জানা যায়, ১৪ বছরের কনজারভেটিভ শাসনের অবসানের পর স্টারমারের লেবার পার্টি জুলাইয়ের নির্বাচনে জয়লাভ করার পর থেকে সোমবার এবং মঙ্গলবার ব্লিঙ্কেনের লন্ডন সফর হবে সবচেয়ে সিনিয়র পর্যায়ের কর্মকর্তার সফর, পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ব্লিঙ্কেন ‘আমাদের বিশেষ সম্পর্ক পুন:নিশ্চিতকরণে একটি কৌশলগত সংলাপে অংশ নেবেন।’ মিলার এক বিবৃতিতে বলেন, তিনি এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং ‘ইউক্রেনকে সমর্থন করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।’ এর আগে হোয়াইট হাউস ঘোষণা করেছিল যে স্টারমার আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন। নির্বাচনের পর এটি হবে তার দ্বিতীয় ওয়াশিংটন সফর।

 

স্টারমার দায়িত্ব গ্রহণের কয়েকদিন পর ওয়াশিংটনে ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগদান করেন। ওই সম্মেলন চলাকালে ১০ জুলাই তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাত করেন। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র বেশিরভাগ বৈশ্বিক ইস্যুতে ঘনিষ্টভাবে সহযোগিতা করেছে এবং বাইডেনের ডেমোক্র্যাটদের ঐতিহাসিকভাবে রক্ষণশীলদের চেয়ে লেবার পার্টির ঘনিষ্ট হিসেবে দেখা হয়ে আসছে। তবে স্টারমার দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরাইলের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। ঝুঁকির কথা বিবেচনা করে তার সরকার কিছু অস্ত্রের চালান স্থগিত করার ঘোষণা দিয়েছে কারণ এসব অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে মানবিক আইন লঙ্ঘন হতে পারে। লেবার পার্টির সরকার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের অধিকারকে চ্যালেঞ্জ করার জন্য তাদের রক্ষণশীল পূর্বসূরির পরিকল্পনাও বাদ দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

১

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

২

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

৩

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

৪

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

৫

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

৬

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

৭

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

৮

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

৯

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১০

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১১

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১২

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

১৩

জে-১ ভিসা জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের ৯ বিশ্ববিদ্যালয়ে তদন্ত

১৪

অভিবাসন নথি নিয়ে তদন্ত, ইলহান ওমরের বাসভবনে ফেডারেল অভিযান

১৫

মিশিগান বাংলাদেশি কমিউনিটিতে ডেমোক্রেটিক পার্টির জোটভুক্ত নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর

১৬

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১৭

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

১৮

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১৯

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২০