১৫ অগাস্ট ২০২৩, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনে আরও ২০ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য একটি নতুন নিরাপত্তা সহযোগিতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যেখানে থাকবে ২০ কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদ, কামানের গোলা ও মাইন অপসারণের অতিরিক্ত সরঞ্জাম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার ঘোষিত এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এই সহযোগিতা বর্ম বিধ্বংসী সক্ষমতা অন্তর্ভুক্ত থাকবে।

এর আগে দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছিলেন, ইউক্রেনকে দেওয়া সহযোগিতার অর্থমূল্যে ভুল ধরার পর যে ৬.২ বিলিয়ন ডলার উদ্ধৃত হয়েছে তা কিয়েভকে প্রদান শুরু করবে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে সোমবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, প্যাট্রিয়ট, হিমার্সের গোলাবারুদ, কামানের গোলা, জ্যাভেলিনসহ অন্যান্য অস্ত্র আমাদের খুব প্রয়োজনীয়। প্রতিরক্ষার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে শিগগিরই আরও অনেক কাজ করতে হবে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকে সহযোগিতা অব্যাহত রাখতে বাইডেন প্রশাসন একটি সম্পূরক বাজেট নিয়ে কাজ করছে। সোমবার ঘোষিত সহযোগিতা হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটিতে উদ্ধৃত ৬.২ ডলার থেকে প্রথম কিস্তি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনকে এখন পর্যন্ত ১১৩ বিলিয়ন ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষায় ইউক্রেনের সবচেয়ে বড় তহবিল দাতায় পরিণত হয়েছে দেশটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের DEI নীতি ঠেকাতে আবেদন নাকচ, সরকারি চুক্তি নিয়ে মার্কিন প্রতিষ্ঠানে উদ্বেগ

১

বাংলাদেশে ফেসবুকের ব্যাপক জনপ্রিয়তা, মার্কিন ব্যবসা বাড়ানোর সম্ভাবনা দেখছেন রাষ্ট্রদূত

২

ফায়ারিং স্কোয়াডে মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি দেখাবে না যুক্তরাষ্ট্র

৩

৩ নভেম্বর নিউইয়র্কে সাধারণ নির্বাচন, নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা ২৪ অক্টোবর

৪

২০২৭ গ্রিন কার্ড লটারি চালুর নির্দেশ, বাংলাদেশিদের আবেদন নিয়ে ধোঁয়াশা

৫

ইলহান ওমরের বাসায় তল্লাশির পর মোবাইল জব্দ, পরিবারের সদস্যদেরও তলব

৬

যুক্তরাষ্ট্রে ঠিকানা পরিবর্তনের ১০ দিনের সময়সীমা, না জানালে বাড়তে পারে জটিলতা

৭

বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের দশম বার্ষিকী উদ্‌যাপন

৮

অর্থপাচার ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘন: ১২০ কোটি ডলার জরিমানা ব্যাংক অব আমেরিকাকে

৯

প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চায় নিউইয়র্কে নাট্য ও মিডিয়া কর্মীদের মিলনমেলা

১০

নির্বাচন ঘিরে ট্রাম্পের প্রচারে ‘ভয়ের রাজনীতি’, সিএনএনের বিশ্লেষণ

১১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কাজের অনুমতি নবায়নের সুবিধা বাতিল

১২

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার

১৩

মার্কিন নির্বাচনে বাজির বিরুদ্ধে অধিকাংশ নাগরিক, জরিপে উদ্বেগ প্রকাশ

১৪

বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাসপোর্ট নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা

১৫

মিশিগানে নতুন মেডিকেইড নিয়ম, স্বাস্থ্যবিমা হারাতে পারেন ২ লাখ মানুষ

১৬

দ্বৈত নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে মার্কিন পাসপোর্ট ব্যবহার বাধ্যতামূলক

১৭

যুক্তরাষ্ট্রে অবসরভাতা বাড়ার সম্ভাবনা, ২০২৭ সালের COLA নিয়ে অপেক্ষা

১৮

আড়াইশ বছর পূর্তির পাসপোর্টে ট্রাম্পের ছবি, প্রশ্ন রাষ্ট্রীয় নিরপেক্ষতা নিয়ে

১৯

নিউইয়র্কে ৫ বছরের শিশুর সামনে আইসিইর গুলিতে আহত ১, ক্ষোভ মেয়র মামদানির

২০