২২ অক্টোবর ২০২২, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনবী (সা.) এর অনুস্মরণের মধ্যেই ইহকালীন​ সাফল্য ও পরকালীন​ মুক্তি নিহিত -আল্লামা শায়খ ফখরুদ্দীন আহমেদ

কুরাআন সুন্নাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান বরণ্যে আলেমে দ্বীন আল্লামা শায়খ ফখরুদ্দীন আহমেদ বলেছেন, মানবতার মুক্তিদূত বিশ্বনবী (সা.) আমাদের আদর্শ
মিশিগানে দাওয়াহ ও রিসার্চ সেন্টারের সীরাতুন্নবী (সা.) মাহফিল

কুরাআন সুন্নাহ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান বরণ্যে আলেমে দ্বীন আল্লামা শায়খ ফখরুদ্দীন আহমেদ বলেছেন, মানবতার মুক্তিদূত বিশ্বনবী (সা.) আমাদের আদর্শ। পৃথিবীর যে কোন প্রান্তে থাকলেও বিশ্বনবীর আদর্শ অনুকরণ সম্ভব। আর বিশ্বনবী (সা.) এর অনুস্মরণের মধ্যেই ইহকালিন সফলতা ও পরকালিন মুক্তি নিহিত।

তিনি বলেন, শ্রেষ্ট জাতি হওয়া স্বত্তেও মুসলমানরা আজ লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত জাতিতে পরিনত হয়েছে। এর একটাই কারণ আল কুরআন ও নবীজী (সা.) এর সুন্নাত থেকে সরে যাওয়া। অথচ নবীজী (সা.) এর আদর্শ অনুকরণের মাধ্যমেই আমরাই শ্রেষ্ট জাতিতে পরিনত হওয়ার কথা ছিল। দ্বিধাবিভক্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করতে নবীজী (সা.) এর দেখানো মতে, দেখানো পথে সবাইকে চলার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় মুসলমানদের জন্য আরো করুন পরিনতি অপেক্ষা করছে।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সিডিআর মসজিদে ‘সেন্টার ফর দাওয়াহ এন্ড রিসার্চ’ এর উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সংগঠক শাহেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে আলোচনা পেশ করেন সিডিআর মসজিদের ঈমাম ও খতিব মাওলানা জাকির হোসাইন, ইসলামিক স্কলার রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সীরাত মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপের পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল, শিল্পী ইয়াসিন রাহিন ও শিল্পী ডা. রায়হান।

মাহফিলে স্থানীয় মুসলিম  কমিউনিটির বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০