নিউজ ডেস্ক
৩ অগাস্ট ২০২৪, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমি দেশেই আছি বলে জানালেন : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে একটি গুজব চাউর হয়েছে। তবে তিনি দেশ ছাড়েননি। নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় শনিবার (৩ আগস্ট) বিকেল পৌনে ৩টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি।

 

সেখানে বলেন, ‘আমি দেশেই আছি। সম্প্রতি ফেসবুকে গুজব ছড়ানো হয় যে, শামীম ওসমান ও তার পরিবারের সদস্যরা সবাই থাইল্যান্ড চলে গেছেন। শনিবার সকালে শামীম ওসমানের ছেলে ইমতিনান অয়ন ওসমান এটিকে গুজব উল্লেখ করে তাদের ঢাকায় অবস্থানের কথা নিশ্চিত করেন। তিনি জানান, তারা পরিবারসহ দেশেই রয়েছে, ঢাকায় অবস্থান করছে।

 

এ বিষয়ে ফেসবুকে এক ভিডিও পোস্টে ইমতিনান অয়ন ওসমান বলেন, ‘একটা জিনিস জানতে চাই, এটা যদি থাইল্যান্ড হয় তাহলে ঢাকা কোথায়?’ সেই সঙ্গে তিনি তার বাসার চারপাশের ভবন দেখান ভিডিওতে। তিনি বলেন, ‘সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ৩০ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময়ে শামীম ওসমান বলেছিলেন, ‘সত্যের জয় হয়েছে। এবার আমরাই জিতব। কিছু ক্ষয়ক্ষতি হবে, কিছু লস হবে। বিন্দু পরিমাণ টেনশন করবেন না। শেখ হাসিনাকে এক চুল পরিমাণ নড়ানোর ক্ষমতা ওদের বাবারও নেই। শুধু আমরা যেন প্রস্তুত থাকি। তিনি আরো বলেন, ‘জামায়াত-শিবির মরণকামড় দেওয়ার চেষ্টা করবে। তবে নিশ্চিত থাকেন শেখ হাসিনা ক্ষমতায় আছেন, ছিলেন, ক্ষমতায় থাকবেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

১০

​নিউইয়র্কে ২৫ মেয়রকে নিয়ে আরবান ২০ সম্মেলন সম্পন্ন

১১

গ্লোবাল বাংলাদেশি চেম্বার অফ কমার্সের যাত্রা শুরু

১২

কম খরচে নিউইয়র্কে বাড়ি কেনার সুযোগ, মিলতে পারে ১ লাখ ডলার

১৩

মামদানির ‘ভিশন জিরো’ পরিকল্পনা, নিউইয়র্কে আসছে গাড়িমুক্ত পথচারী এলাকা

১৪

ষাট পেরিয়ে নতুন শুরু: কর্নেল স্যান্ডার্সের জীবন ও কেএফসির বিশ্বজয়ের গল্প

১৫

মিশিগানে আবাসনসংকট: স্থানীয় কর্তৃপক্ষ আর কত দিন দায় এড়াবে?

১৬

কলম্বাস দিবস: উৎসবের আড়ালে চাপা পড়ে থাকা আমেরিকার আরেক ইতিহাস

১৭

পিঙ্ক অক্টোবর ২০২৬: গোলাপি রিবনের বার্তা পৌঁছাক মানুষের জীবনে

১৮

জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী

১৯

বিদেশি সাংবাদিকদের ভিসায় সামাজিকমাধ্যম যাচাই শুরু যুক্তরাষ্ট্রের

২০