৩১ জুলাই ২০২৩, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমার একটা জানালা ছিল

আমার একটা জানালা ছিল।
সেই জানালার কার্ণিশে
বসা একটা কাকও ছিল
জানালায় গ্রিলে তারে বাঁধা
মাটির একটা হাঁড়ি ছিল,
হাঁড়িতে সবুজ অর্কিড ছিল।
সেই অর্কিডের সাথী হয়ে
নির্বান্ধব একটা ‘আমি’ও ছিল।

এলোমেলো মনটা সারাক্ষণই
টলোমলো অতৃপ্ত ছিল।
সে মনো-দীঘি জলে
কাক আর অর্কিডের
প্রতিবিম্ব, ছায়া-খুনসুটি ছিল।
আবছায়া রিলে দেখতাম,
কাকটার একটা পোড়া ক্ষত ছিল,
মন ছিল, দুঃখ ছিল, হতাশা ছিল।

দিনের তলানিতে এসে তবুও
একটু নীলচে জমানো আশাও ছিল।
সেই আশায় স্বপ্ন ছিল, বিলাসিতা ছিল
গান ছিল, গানের সুর ছিল
আর গলা ছেড়ে ‘কা’ ‘কা’ গাওয়ার
পূর্ণ স্বাধীনতাও ছিল।
অনন্ত আকাশে প্রাণ মেলে
ভেসে বেড়ানোর সুখ ছিল,
উঠোন জুড়ে ঘুরে বেড়ানোর
উন্মুক্ত আহ্বানও ছিল।

কাকটার গানের গুণগ্রাহী শ্রোতা হয়ে
অপেক্ষমান স্বপ্নকামী বোবা অর্কিডটার
বেশ গভীর মাখামাখিও ছিল।
অর্কিডের ডাল ছুঁয়ে হাঁড়িতে বসে
কাকটার নানান গল্প ছিল।
জানালা খুলে পর্দা মেলে
দক্ষিণা হাওয়া জড়িয়ে দাঁড়িয়ে
সব ভুলে আমারও বন্ধু হওয়ার
অকাতর সাধটাও ছিল।

আমার খোলা জানালা ছিল,
প্যাচানো তারে বাওয়া অর্কিড ছিল,
কার্ণিশে বসা একটি কাক ছিল।
বাতাস ওড়ানো ফিনফিনে
সিলিং ছোঁয়া পর্দা ছিল,
পর্দায় তোমার মিষ্টি ঘ্রাণ ছিল,
লাল ঠোঁটের কোমল স্পর্শ ছিল,
রেশমী চুলের দু’একটা রেশও ছিল!
ওরা সবই আমারই ছিল।

ভালোবাসার এই জলজ্যান্ত কাঙ্গালের
একমাত্র তুমি ছাড়া ওরা সবাইই
শুধুমাত্র আমারই ছিল!
অথচ এ জীবনে তোমাকে ভালোবাসার,
কাছে পাওয়ার প্রগাঢ় কামনা ছিল,
তোমার মাঝে পানকৌড়ি ডুবা ডুবে
জলকেলির অদম্য বাসনা ছিল!

আমার দক্ষিণের জানালায়
ওরা সব বেশ উপচেই ছিল,
ছন্নছাড়া মনটা খুব অগোছালো ছিল,
আকুল জীবনটা অন্ধকারাচ্ছন্ন ছিল।
ভরা ঐ জানালায় দাঁড়িয়ে
তোমার জন্য এই অভাগার
আজীবন এক ঝুড়ি অপেক্ষা ছিল।
কিসের যেন আকুলতা ছিল!
কিসের যেন ভীষণ কমতি ছিল!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০