বাংলা সংবাদ ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমাকে ৭ বছর বোবা রাখা হয়েছে’-কণ্ঠশিল্পী কনকচাঁপা

‘আমাকে ৭ বছর বোবা রাখা হয়েছে’ বলে জানালেন বিখ্যাত কণ্ঠশিল্পী কনকচাঁপা।

 

আওয়ামী লীগ সরকারের সময় দেশের অনেক গুণী শিল্পীকে বাংলাদেশ টেলিভিশন, বেতার, শিল্পকলা একাডেমিসহ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে কালো তালিকায় রাখা হয়েছিল। ভিন্নমতের অনেক শিল্পী বঞ্চিত হয়েছেন বছরের পর বছর। সে তালিকায় ছিলেন মনির খান, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, আসিফ আকবর, সোহেল মেহেদীসহ অনেকে। এর মধ্যে কনকচাঁপা ৭ বছর ধরে ছিলেন কালো তালিকাভুক্ত। এ সময়ে কোনো ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হতো না তাকে। এক সময় যিনি ছিলেন প্লে-ব্যাকের সম্রাজ্ঞী, সেই কনকচাঁপার গানের সংখ্যাও কমতে থাকে ধীরে ধীরে। এদিকে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এই আন্দোলনের শুরুতেই কনকচাঁপা ছিলেন শিক্ষার্থীদের পক্ষে। একটা সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় হয়তো বিগত সরকারের আমলে চরম ভোগান্তি পোহাতে হয়েছে তাকে।

 

কনকচাঁপা এ প্রসঙ্গে বলেন, আমি গত ৭ বছর বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি। তবে আমি হাসিমুখে সব সয়েছি। নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করেছি। এই সময়ে রান্নাবান্না, পরিবারের আনন্দে ডুবে থাকার চেষ্টা করেছি। অনেক সমস্যা হলেও অভিযোগ করিনি। এ শিল্পী বলেন, আমাকে ৭ বছর যেভাবে বোবা করে রাখা হয়েছে তা বর্ণনাতীত। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও কোনো কিছু লিখতে পারতাম না। শুধু তাই নয়, আমি গান গাইতে পারিনি। একজন শিল্পী যদি গান গাইতে না পারেন তবে বোবা হয়ে যাওয়াই ভালো।

 

কনকচাঁপার তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ার। চলচ্চিত্রে তার গানের সংখ্যা তিন হাজারের বেশি। নিগৃহীত হওয়ার ব্যাপারে এ শিল্পী বলেন, গত ৭ বছরে আমার কোনো গান বেতার কিংবা বিটিভিতে প্রচার হয়নি। শিল্পকলা একাডেমিতে ডাকা হয়নি। নতুন শিল্পীদেরও গাইতে দেওয়া হয়নি আমার গান। আর সরকারি অনুষ্ঠানে তো আমি ব্ল্যাক লিস্টেডই ছিলাম। এদিকে গত সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে এ শিল্পী বলেন, সবার এমন অবস্থা হয়েছিল গত সরকারের আমলে যে কেউ কথা বলার সাহস পায়নি। এই প্রজন্মের ছেলেমেয়েরা দেখিয়ে দিয়েছে তারা অন্যায়-অত্যাচার সহ্য করতে পারে না। আমি তাদের স্যালুট জানাই। আর অন্তর্বর্তী সরকার যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে তার জন্য আমাদের সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর দেশ আমরা গড়বো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০