২০ মার্চ ২০২৩, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আপনার মুঠোফোন কি সুরক্ষিত?

সম্প্রতি এক গবেষণায় দেখা যায় মুঠোফোনে মানুষ ও তেলাপোকা থেকে উদ্ভূত অদৃশ্য জীবাণু লুকিয়ে রয়েছে। প্রায় শতভাগ স্মার্টফোনের পর্দায় ইকোলাই ও ফিক্যাল স্ট্রেপটোকোকাস জীবাণু রয়েছে। এ ছাড়া ব্যাসিলাস সেরিয়াস এবং নিউমোনিয়া সৃষ্টিকারী জীবাণু এস অরিয়াসের উপস্থিতিও পাওয়া গেছে যা খাদ্যে বিষক্রিয়া তৈরি করে এসকল জীবাণু। গবেষণায় ১০টি মুঠোফোন থেকে ২০ বার এসব পাওয়া গেছে। এদের অর্ধেকের মধ্যে তেলাপোকার মলে থাকা পি অ্যারুগিনোসা পেয়েছেন গবেষকেরা।

এ গবেষণাটি পরিচালিত হয় সেলসেলের পৃষ্ঠপোষকতায় । সেলসেলের প্রধান পরিচালন কর্মকর্তা সারাহ ম্যাকনমি বলেছেন, ‘আমাদের মুঠোফোনের পর্দায় কী পরিমাণ ক্ষতিকারক ব্যাকটেরিয়া রয়েছে এবং কোন ধরনের ব্যাকটেরিয়া সাধারণত থাকে, তা জানতে আমরা আগ্রহী ছিলাম। প্রাপ্ত ফলাফল রীতিমতো ভীতিকর। তাছাড়াও মানুষের মল থেকে উদ্ভূত অনেক ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে যা আমাদের নিজেদের মুঠোফোন সব সময় পরিচ্ছন্ন রাখা ও জীবাণুমুক্ত করার প্রয়োজনীয়তার গুরুত্বকে অনুধাবন করায়।’

তিনি আরও জানান, ‘তেলাপোকার মল থেকে উদ্ভূত পি অ্যারুগিনোসার উপস্থিতি ছিল সবচেয়ে অস্বস্তির। একবার ভাবুন, এই প্রাণীর মল বর্জ্য আমাদের মুঠোফোনে রয়েছে!’

এই গবেষণায় ছয়জন নারী ও চারজন পুরুষ যাদের বয়স ২২ থেকে ৬২ বছর তাদের মুঠোফোনের পর্দা পরীক্ষা করা হয়। এগুলোতে ২০টি ফেকাল স্ট্রেপ্টোকোকি ও এন্টারোকোকি পাওয়া গেছে। এই ফেকাল স্ট্রেপ্টোকোকি ও এন্টারোকোকি মানুষ এবং অন্য প্রাণী উভয়ের পাকস্থলী ও অন্ত্রে তৈরি হয়।

উক্ত নমুনায় এস অরিয়াসের উপস্থিতও পাওয়া গেছে। এই এস অরিয়াস শ্বাসযন্ত্রের সংক্রমণ, ত্বকের সংক্রমণ এবং এমনকি খাদ্যে বিষক্রিয়া পরিবাহী।

গবেষকদের দাবি, বাথরুমে মুঠোফোন নিয়ে যাওয়ার ফলে এসকল ক্ষতিকর জীবাণু আমাদের মুঠোফোনে প্রবেশ করে।

একজন ব্যবহারকারী বাথরুমে মুঠোফোন নিয়ে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই মুঠোফোনে এসব জীবাণুর সংক্রমণ হয়। উল্লেখ্য বাথরুমে প্রাপ্ত জীবাণুর মধ্যে ইকোলাই অন্যতম।

সূত্র: ডেইলি মেইল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০