৩১ মে ২০২৩, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আড্ডার উৎসবমুখর বর্ষবরন

আড্ডার উৎসবমুখর বর্ষবরন

গত ২৭ই মে অনুপ দাশ ড্যান্স একাডেমী (আড্ডা) আয়োজনে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল শ্রদ্ধাঞ্জলি ও বর্ষবরন।

নিউইয়র্কের ব্রনক্সে হল ভর্তি দর্শক উপভোগ করলেন  প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মের নাচ,গান, কবিতা ও নৃত্যনাট্য। গুরু আভা ভাটনাগর রায় এবং নৃত্য শিক্ষিকা মিথান দেবের পরিচালনায় ক্লাসিক্যাল নৃত্য, ফোক এবং নৃত্যনাট্যের এক অপুর্ব মুগ্ধতা ছড়িয়েছিল হল ভর্তি দর্শকের মাঝে। যেমনি নাচের মুগ্ধতা ছিল তেমনি ছিল গান,কবিতা।

অনুপ দাস ড্যান্স একাডেমির পক্ষ থেকে কথক গুরু জানকি প্যাট্রিককে প্রদান করা হয়েছে আজীবন সম্মাননা। আর এ এওয়ার্ডটি গুরুর হাতে তুলে দিয়েছেন কন্সুলেট জেনারেলের পক্ষ থেকে আসা মাননীয় অতিথি প্রসূন চক্রবর্তী। উত্তরীয় পরিয়ে দিয়েছেন আড্ডার প্রধান আল্পনা গুহ।

অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন গুরু আভা ভাট নাগ রায়, শিক্ষিকা মিথান দেব। 

সংগীত পরিচালনায় ছিলেন আড্ডার গানের শিক্ষক চন্দন চৌধুরী। কবিতা পরিচালনায় বাংলার শিক্ষিকা সুধেষ্ণা সিন্হা, ও সুমিত্রা সেন। মন্ঞ্চ সজ্জায় মিথান দেব, সহযোগিতায় আড্ডা পরিবার। দশর্কবৃন্দ উপভোগ করেন জনপ্রিয় শিল্পী চন্দন চৌধুরী ও কৃষ্ণা তিথির কন্ঠে চমৎকার কিছু গান। সবশেষে পরিবেশন করা হয় ভানু সিংয়ের পদাবলী। নতুন প্রজন্মের পরিবেশনায় সবকিছু যেন মুগ্ধতায় ভরিয়ে দিয়েছিল একটি সন্ধ্যা।

নৃত্য পরিবেশনায় ছিল: মিথান, ঈশানী, নিরমা, ইশা, কৃষ্ণা, তিশা, অর্পিতা, চৈতন্য,পারমিতা, অমৃতা, সৃষ্টি, ত্রিপর্ণা,রুচি,সংহিতা, জয়িতা,আদ্রিকা,শাবর্নী সংযুক্তা। কবিতায় ছিলেন সুমিত্রা সেন,সংহিতা, আদ্রিকা, সংযুক্তা, শাবর্নী। সংগীতে কৃষ্ণা, জয়িতা, সংহিতা, ত্রিপর্ণা,পারমিতা, অরিয়ন, সৌভিক। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কন্সুলেট জেনারেলের পক্ষ থেকে প্রসূন চক্রবর্তী, হাসান ফেরদৌস,রানু ফেরদৌস, লুৎফুন্নাহার লতা,কৌশিক আহম্মেদ এবং মার্ক। সাউন্ডে অর্জুন সাহা ও তার দল। সঞ্চালনায় গোপন সাহা, সুরাইয়া আলম লাকী, ও পল্লব সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

১০

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

১১

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১২

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১৩

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১৪

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৫

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৬

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৭

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৮

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৯

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

২০