৬ সেপ্টেম্বর ২০২৩, ১:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ সালমান শাহ’র মৃত্যুর ২৭ বছর

ঢাকাই সিনেমার সুদর্শন ও দক্ষ অভিনেতা সালমান শাহ। দেশ-বিদেশে ছড়িয়ে আছে তার ভক্ত। আজ ৬ সেপ্টেম্বর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর ২৭ বছর পূর্ণ হলো আজ। এত বছর পরও কালজয়ী এ নায়ক এখনো সমানভাবে জনপ্রিয়।

কোটি কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় এখনও অমর নায়ক সালমান শাহ। তিনি নেই- এ সত্য এখনও বিশ্বাস করতে পারেন না তার ভক্ত-অনুরাগীরা।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের দাড়িয়াপাড়ায় অবস্থিত নানাবাড়িতে জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার পারিবারিক নাম শাহরিয়ার চৌধুরী ইমন। বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। দুই ভাইয়ের মধ্যে সালমান বড়। ছোটবেলায় তিনি ছিলেন কণ্ঠশিল্পী। শিশুশিল্পী হিসেবে বিটিভিতে অভিনয় জীবন শুরু হয় ইমন । পরবর্তীতে শিশুশিল্পী ইমন হয়ে উঠেন বাংলা সিনেমার কিংবদন্তি সালমান শাহ।

জীবদ্দশায় মাত্র ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন সালমান। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন প্রয়াত এ অভিনেতা।

তার উল্ল্যেখযোগ্য আরও কিছু সিনেমা হলো- ‘অন্তরে অন্তরে’, ‘বুকের ভেতর আগুন’, ‘স্বপ্নের নায়ক’, ‘এই ঘর এই সংসার’, ‘তুমি আমার’, ‘স্নেহ’, ‘প্রেমযুদ্ধ’, ‘কন্যাদান’, ‘আশা ভালোবাসা,’ ‘বিচার হবে’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘জীবন সংসার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘শুধু তুমি’, ‘দেনমোহর’, ‘মহামিলন’, ‘প্রেমপিয়াসী’, ‘আঞ্জুমান’, ‘বিক্ষোভ’, ‘মায়ের অধিকার’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘আনন্দ অশ্রু’, ‘সুজন সখি’, ‘স্বপ্নের ঠিকানা’ ও ‘স্বপ্নের পৃথিবী’।

সালমান শাহের সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।

সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। মৃত্যুর ২৭ বছর পেরিয়ে গেলেও তিনি খুন হয়েছেন নাকি আত্মহত্যা করেছেন- এই প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি আজও! বিগত ২৬ বছর ধরে চলছে তার হত্যা মামলার তদন্ত।

চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতা, স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহ, মাত্রাতিরিক্ত আবেগপ্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা, মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়াজালে পড়ে পুঞ্জীভূত অভিমানে রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা- এই পাঁচটি কারণে সালমান শাহর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে চূড়ান্ত প্রতিবেদনে দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই বলে এসেছেন আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। গত বছর লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সালমান শাহর মা নীলা চৌধুরী পিআইবির তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন এবং সালমানকে যে পরিকল্পিতভাবে হত্যার নানা যুক্তি ও ঘটনার বিশদ তুলে ধরেছিলেন।তিনি বলেন, আমার ছেলে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের পেছনে রয়েছে তার স্ত্রী সামিরা, আজিজ মোহাম্মদ ভাইসহ চলচ্চিত্র অঙ্গনের আরও অনেকে। ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমি ছেলের হত্যার বিচার চেয়ে যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০