বাংলা সংবাদ ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ সেই দিলদারকে হারানোর ২১ বছর

বরেণ্য কৌতুক অভিনেতা দিলদার নিজের ভিতর শত কষ্ট চেপেও পর্দায় দর্শকদের হাসিয়েছেন। পর্দায় তার উপস্থিতি মানেই যেন দর্শকের উন্মাদনা, করতালিতে মুখরিত হয়ে উঠত সিনেমাহল। অভিনয়ে যেন জাদু ছিল তার। অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে একচেটিয়া রাজত্ব করে গেছেন তিনি।

 

শূন্যতা রেখেই বিদায় নিলেন দুনিয়া থেকে। ২০০৩ সালের আজকের এই দিনে মাত্র ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। তিনি নেই একুশ বছর। তবুও মানুষের মনে গেঁথে আছে এই অভিনেতা। তার চলে যাওয়ার ২১ বছর পার হয়ে গেলেও তার মত করে কেউ আর আসেনি।

 

১৯৪৫ সালের ১৩ জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন দিলদার। এসএসসি পাস করার পর আর পড়ালেখা করেন নি, ছেড়ে দেন। এরপর ১৯৭২ সালে ‘কেন এমন হয়’ সিনেমার দিয়ে ঢালিউডে পা রাখেন। অসংখ্য সিনেমায় করেছেন তিনি ,দু হাতে কুড়িয়েছেন দর্শকের ভালোবাসা।

 

শুধু কৌতুক অভিনেতা নয়, নায়ক হিসেবেও তাকে দেখা গিয়েছিল পর্দায়। ‘আব্দুল্লাহ’ সিনেমায় দিলদারের নায়িকা ছিলেন নূতন। সেই সিনেমাটিও দারুণ প্রশংসা কুড়ায়। কিন্তু এরপর সেভাবে আর তাকে পাওয়া যায়নি। কৌতুক অভিনেতা হিসেবেই বাকিটা সময় অভিনয় করে গেছেন।

 

তুমি শুধু আমার’ সিনেমায় অভিনয়ের সুবাদে ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। যে বছর তিনি সেরার স্বীকৃতি পান, সে বছরই সবাইকে কাঁদিয়ে চলে যান না ফেরার দেশে। তার মৃত্যুর পর অনেক কৌতুক অভিনেতা এলেও সময়ের স্রোতে আবার হারিয়েও গেছেন। কেউই দিলদারের অভাব পূরণ করতে পারেননি।

 

দিলদারের উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে— ‘বেদের মেয়ে জোসনা’, ‘বিক্ষোভ’, ‘অন্তরে অন্তরে’, ‘কন্যাদান’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘সুন্দর আলীর জীবন সংসার’, ‘স্বপ্নের নায়ক’, ‘আনন্দ অশ্রু’, ‘শান্ত কেন মাস্তান’সহ অসংখ্য চলচ্চিত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১০

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১১

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১২

১৩

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৪

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৬

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

১৭

ইরানে যুদ্ধে অনীহা, আপত্তি জানাচ্ছেন অনেক মার্কিন সেনা

১৮

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: দেশে ডলারের দাম বেড়েছে

১৯

একুশে পদক পেলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি ব্যান্ড দল

২০