বিনোদন ডেস্ক
১৭ অগাস্ট ২০২৪, ২:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনি ব্যবস্থা নেবেন পূজা চেরি

পূজা চেরি

সিনেমার চিত্রনায়িকা পূজা চেরি। ক্যারিয়ারের প্রথম থেকেই দারুণ সব সিনেমা উপহার দিয়ে অল্প সময়েই দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই নায়িকা। মাঝে মধ্যেই নিজের মতামত কিংবা অনুভূতি শেয়ার করেন পূজা। এবার জানালেন আইনি ব্যবস্থা নেবেন।

 

ইন্ডাস্ট্রিতে নিজ অভিনয়গুণে শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। কিন্তু তার এই খ্যাতিকে অসাধুভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে জুয়ার ব্যবসার বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে তার নাম।

পূজা চেরি

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে সতর্কবার্তা হিসেবে একটি পোস্ট দেন পূজা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া ও গেমিং অ্যাপের প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শিগগিরই আইনি ব্যবস্থা নেব। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকব না। ধন্যবাদ।’

ইতোমধ্যে পূজার পোস্টটি নজর কেড়েছে নেটিজেনদের। ফলে মন্তব্যের ঘরে প্রতারকদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়ার জন্য অভিনেত্রীকে পরামর্শ দিয়েছেন তারা।

 

জানা গেছে, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ। আবার এর বিজ্ঞাপন কিংবা প্রোমোশনে জড়িত থাকাও একপ্রকার অপরাধ। মূলত এ কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পূজা।

 

প্রসঙ্গত, মাত্র ১৪ বছর বয়সে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে রুপালি পর্দায় পা রাখেন পূজার। প্রতিষ্ঠানটি থেকে ‘দহন’, ‘পোড়ামন-২’ও ‘নূর জাহান’সিনেমায় অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের প্রথম তিন সিনেমা দিয়েই বাজিমাত করেন এই নায়িকা।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০