২৯ মে ২০২২, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনন্য সোনাক্ষী

এখন তাঁর সহ্য হয়ে গেছে। ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্র সোনাক্ষী সিনহাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছে বারবার। এখন এসবকে মোটেও পাত্তা দেন না তিনি। তবে এবার এসব বন্ধ হওয়া উচিত বলে মনে করেন এই বলিউড অভিনেত্রী। কারণ, বডি শেমিং মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। খুব শিগগির সোনাক্ষীকে এমনই এক বিষয়ের ওপর নির্মিত ছবি ‘ডাবল এক্সএল’-এ দেখা যাবে।
বডি শেমিংয়ের মতো উটকো সমস্যাকে রুপালি পর্দায় আনতে চলেছেন পরিচালক সাতরাম রামানি। ‘ডাবল এক্সএল’ ছবিতে সোনাক্ষী ছাড়া আরও দেখা যাবে হুমা কোরেশিকে। এই ছবি প্রসঙ্গে সোনাক্ষী বলেছেন, ‘“ডাবল” এক্সএল ছবির চিত্রনাট্য আমার আর হুমার কাছে আসামাত্রই আমাদের দুজনকেই দারুণভাবে নাড়া দেয়। এ ছবিটা আমি হুমা কোরেশি ছাড়া আর কারও সঙ্গে করার কথা ভাবতেই পারি না। আমাদের জন্য এই ছবি খুবই জরুরি। কারণ, আমরা দুজনে নানা সময়ে বডি শেমিংয়ের শিকার হয়েছি। অতিরিক্ত ওজনের কারণে নানান কথা আমাদের শুনতে হয়েছে। ক্যারিয়ারের শুরু থেকে আমাদের সঙ্গে এটা ঘটে আসছে। আজও একই রকমভাবে আমাদের সঙ্গে ঘটছে। এর যেন শেষ নেই!’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

১

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

২

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৩

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৪

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

৫

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

৬

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

৭

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

৮

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

৯

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১০

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১১

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১২

পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর সমালোচনায় সি ও পুতিন

১৩

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৪

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

১৫

গ্রিনকার্ডে কঠোর হচ্ছে নিয়োগপ্রক্রিয়া, ৯০ দিন বিজ্ঞপ্তির প্রস্তাব

১৬

আলাস্কা থেকে সিনেটে ডেমোক্র্যাটদের জয়, নতুন সমীকরণ ৫৬-৪৪

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যা বাড়ছে, বাংলাদেশিদের বৃদ্ধি ১৪১ শতাংশ

১৮

আগামী নির্বাচনে নিজের প্রার্থিতা নিয়ে যা বললেন ভ্যান্স

১৯

৫৭৮ দিনের রেকর্ড ভাঙল ডলার, নতুন উচ্চতায় দাম

২০