বাংলা সংবাদ ডেস্ক
১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অধিনায়কদের হাত না মেলানো: বাংলাদেশ–ভারত ম্যাচে ঘটনার ব্যাখ্যা দিল বিসিবি

জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আজ ভারত–বাংলাদেশ ম্যাচে টসের সময় হাত মেলাননি দুই দলের অধিনায়ক। ঘটনাটি অনিচ্ছাকৃত বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

 

একটু অসুস্থ বোধ করায় বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম এদিন টস করতে নামেননি। ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আয়ুশ মাহাত্রের সঙ্গে টস করেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের সহ–অধিনায়ক জাওয়াদ আবরার। টস শেষে দুই অধিনায়কের হাত মেলানো ক্রিকেটের পুরোনো রীতিগুলোর একটি। কিন্তু এদিন জাওয়াদ ও আয়ুশ হাত মেলাননি।

 

 

এ নিয়ে সংবাদমাধ্যমে খবর হয়ে যায় সঙ্গে সঙ্গেই। সম্ভবত তা দেখেই রাত ৮টার দিকে বিসিবি এ নিয়ে একটা সংবাদ বিজ্ঞপ্তি দেয়। এতে হাত না মেলানোর ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, ‘অসুস্থতার কারণে নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম টসে উপস্থিত থাকতে পারেননি, ফলে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার সে সময় দলের প্রতিনিধিত্ব করেন। বিসিবি স্পষ্ট করতে চায় যে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন না করাটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল এবং তা সাময়িক অসাবধানতার ফল। প্রতিপক্ষের প্রতি কোনো ধরনের অশোভনতা বা অসম্মান প্রদর্শনের কোনো অভিপ্রায় এতে ছিল না।’

 

 

 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বোর্ড বিষয়টিকে যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে; কারণ, ক্রিকেটের চেতনা ও প্রতিপক্ষের প্রতি সম্মান রক্ষা করা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে যেকোনো স্তরেই একটি মৌলিক শর্ত। এ বিষয়ে টিম ম্যানেজমেন্টকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সঙ্গে সব ধরনের যোগাযোগে সর্বোচ্চ ক্রীড়াসুলভ আচরণ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মান বজায় রাখার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।’

 

 

দুই দলের বয়সভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্টের এই ম্যাচটি মাঠে গড়িয়েছে এমন সময়ে, যখন এই দুই দেশের সম্পর্কে শীতলতা বিরাজ করছে। ভারতে নিরাপত্তাশঙ্কায় দেশটিতে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে দশম টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ রাখা হয়েছে ভারতের মাটিতে। ভারতে উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেখানে বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এরপর নিরাপত্তাশঙ্কায় ভারত থেকে টি–টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো সরিয়ে দেওয়ার অনুরোধ করে আইসিসিকে দুবার চিঠি পাঠায় বিসিবি। এখনো বিষয়টির সুরাহা হয়নি।

 

 

বাংলাদেশ–ভারত ম্যাচে দুই অধিনায়কের হাত না মেলানোর ঘটনাকে অনেকেই মিলিয়ে নিয়েছেন সেপ্টেম্বরে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচের সঙ্গে। এশিয়া কাপে গ্রুপ পর্বে প্রথম ম্যাচের আগে ভারতের পক্ষ থেকে ম্যাচ রেফারিকে আগেই জানিয়ে দেওয়া হয়, টসের সময় ভারতীয় অধিনায়ক পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাবেন না। ম্যাচের পরও ভারতীয় খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাবেন না। ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব সংবাদ সম্মেলনে হাত না মেলানোর কারণ হিসেবে পাকিস্তানের সঙ্গে ভারতের সামরিক সংঘাতের প্রসঙ্গ টানেন। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে পরের দুটি ম্যাচেও ভারত ওই ’নো হ্যান্ডশেক’ নীতিতে অটল থাকে। এ নিয়ে তখন তুমুল বিতর্ক হয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১০

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১১

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১২

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৩

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৪

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৫

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৬

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

১৭

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

১৮

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১৯

ভিনদেশ কোনোদিন হয়না আপন

২০