১৪ জানুয়ারী ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ২২ জানুয়ারি থেকে জ্বালানি তেল বিক্রি বন্ধের ঘোষণা

ডিজেলসহ জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে সিলেটে। রেলওয়ের ইঞ্জিন ও জ্বালানিবাহী ওয়াগন সংকটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আবার দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় মালিকানাধীন স্থানীয় তেল পরিশোধনাগার বন্ধ থাকার কারণেও এই সংকট বেড়েছে ।

এদিকে সেচ মৌসুমের কারণে এই জ্বালানি তেলের চাহিদাও বেড়েছে। বাড়তি চাহিদা ও ওয়াগন না আসার কারণে সংকট তীব্র আকার দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ডিজেল ছাড়াও পেট্রোল, অকটেন, কেরোসিনেও সংকট দেখা দিয়েছে।

এ অবস্থায় সিলেটের পেট্রোলপাম্পগুলোতে আগামী ২২ জানুয়ারি থেকে  অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটি। আজ শনিবার দুপুরে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এই সংকট অব্যাহত থাকলে সিলেট বিভাগের প্রায় আড়াইশ পেট্রোল পাম্প বন্ধ হয়ে পড়বে বলে জানিয়েছেন মালিকরা। গত দুমাস ধরে সংকট চললেও এ সপ্তাহে এসে তা চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় ডিপোগুলোতেও ডিজেলের মজুদ ফুরিয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রেলওয়ের ইঞ্জিন সংকটের কারণে চট্টগ্রাম থেকে রেলের তেলবাহী ওয়াগন সিলেটে আসতে পারছে না। প্রতি সপ্তাহে যেখানে ৫টি ডিজেলবাহী ওয়াগন (রেক) আসার কথা, সেখানে সপ্তাহে আসছে দুটি করে।

বোরো মৌসুমে সিলেট ও সুনামগঞ্জে প্রতি সপ্তাহে ডিজেলের চাহিদা রয়েছে ২৭ লাখ লিটার। অথচ এর বিপরীতে মাত্র ১০ থেকে ১২ লাখ লিটার আসছে।

এদিকে, ডিজেল সংকটের কারণে পেট্রোল পাম্প মালিকদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন কৃষকরা। বোরো চাষের মৌসুমে সেচের জন্য ডিজেল না পেয়ে ফসল উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। ডিজেল সংকট দেখা দেওয়ায় যানবাহন চলাচল, সেচ পাম্প ও জেনারেটর চালানোর ব্যাঘাত ঘটছে।

এমন পরিস্থিতিতে সংকট নিরসনে বৈঠকে বসেন পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। শনিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার কুশিয়ারা কনভেনশন হলে এ বৈঠক হয়।

এ বিষয়ে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব ও সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী বলেন, ‘সিলেটে ডিজেলসহ সব ধরনের জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদার অর্ধেক জ্বালানি এখন পাওয়া যায় না। ফলে ব্যবসা পরিচালনা করা কষ্টকর হয়ে পড়েছে। দিন দিন এই সংকট আরও তীব্র হচ্ছে।

‘সপ্তাহে যেখানে প্রতিদিন একটি করে তেলবাহী লরি চট্টগ্রাম থেকে আসার কথা, সেখানে সপ্তাহে মাত্র একটি আসছে। তাই জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা উপায়ান্তর না পেয়ে ভৈরব থেকে জ্বালানি তেল আনছেন। এতে পরিবহন খরচ অনেক বেড়ে যাচ্ছে। ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাধ্য হয়ে আমরা আগামী ২২ জানুয়ারি থেকে সিলেটের পেট্রোল পাম্পগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১০

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১১

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১২

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৩

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৪

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৫

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৬

বসুধা : অনামিকা নেওয়াজ

১৭

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৮

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৯

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

২০