১৮ নভেম্বর ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে সাংবাদিক হত্যা মামলায় পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় পুলিশের এক সদস্য গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের একটি দল।

 

গ্রেপ্তার উজ্জ্বল সিংহ পুলিশ কনস্টেবল হিসেবে বর্তমানে ঢাকা মহানগর পুলিশের প্রটেকশন শাখায় কর্মরত। এর আগে তিনি সিলেট কোতোয়ালি থানায় কর্মরত ছিলেন।  সোমবার দুপুরে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল মোমেন তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি উজ্জ্বল সিংহকে গতকাল রাতে গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মোহাম্মদ মুরসালিন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে হত্যা মামলায় অভিযুক্ত উজ্জ্বল সিংহকে গ্রেপ্তারের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতির পরই গ্রেপ্তার করা হয়েছে। তাঁর রিমান্ড মঞ্জুর করার পর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

 

গত ১৯ জুলাই দুপুরে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন সাংবাদিক এ টি এম তুরাব। এ সময় বিএনপি আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল করলে পুলিশ গুলি চালায়।পুলিশের ছোড়া গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব আহত হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে পুলিশ বাদী হয়ে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে নিহত তুরাবের বড় ভাই থানায় অভিযোগ করতে গেলে অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে নথিভুক্ত করা হয়। ওই অভিযোগে তিনি কয়েকজন পুলিশ সদস্যকে অভিযুক্ত করেছিলেন।

 

পরবর্তী সময়ে ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর ১৯ আগস্ট আদালতে তুরাব হত্যা মামলা করা হয়। ওই মামলায় তিনি সিলেট মহানগর পুলিশের তৎকালীন উপকমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাদেক দস্তগীর, কোতোয়ালি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিনসহ কয়েকজনকে আসামি করেছিলেন। আদালতে মামলার প্রায় দেড় মাস পর মামলার তদন্তের দায়িত্ব থানা-পুলিশ থেকে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০