বাংলা সংবাদ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ৭:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে আন্দোলনরত চা-শ্রমিকদের পরিবারে প্রশাসনের খাদ্যসহায়তা প্রদান

বকেয়া মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সিলেটের রাষ্ট্রীয় মালিকানাধীন চা-বাগানের শ্রমিকেরা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না-থাকায় এতে তাঁরা খাদ্যসংকটে পড়েছেন। এ অবস্থায় চা-শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন।
আজ বৃহস্পতিবার বেলা তিনটায় সিলেট শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে আন্দোলনরত শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করে জেলা প্রশাসন। লাক্কাতুরা, দলদলি ও কেওয়াছড়া চা-বাগানের মোট ১ হাজার ২০০ শ্রমিককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ। এ সময় সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ মাহমুদ, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সফিকুর রহমান, লাক্কাতুরা চা-বাগানের ব্যবস্থাপক আক্তার সহিদ, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসন জানায়, প্রত্যেক চা-শ্রমিক পরিবারে আজ ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ ও আধা লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। প্রায় ১১ লাখ টাকার ত্রাণসামগ্রী চা-শ্রমিক পরিবারের সদস্যদের মধ্যে দেওয়া হয়েছে। এর আগে গত ২৪ অক্টোবর প্রতিটি পরিবারকে ২০ কেজি করে ২৪ মেট্রিক টন চাল দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০