বাংলা সংবাদ ডেস্ক
২০ এপ্রিল ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটি এন্ড স্টেট নিউইয়র্ক’র ‘অ্যাভব এন্ড বিয়ন্ড অ্যাওয়ার্ড’ জিতলেন লায়ন ফারিহা হাবিব

বাংলাদেশের খুলনার সন্তান লায়ন ফারিহা হাবিব। একজন বাংলাদেশি-আমেরিকান। বসবাস নিউইয়র্ক সিটির জ্যামাইকা। উদীয়মান নারী উদ্যোক্তা হিসেবে এবার জয় করলেন “অ্যাভব এন্ড বিয়ন্ড অ্যাওয়ার্ড-২০২৫” সম্মাননা। ‘সিটি এন্ড স্টেট নিউইয়র্ক’ নামক একটি প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ডের প্রবর্তক। ফারিহার সাথে নিউইয়র্কের অন্যান্য কমিউনিটির আরও ৪৯ জন সম্মানজনকভাবে এবার এই অ্যাওয়ার্ড লাভ করলেন। অর্থাৎ আমেরিকান ৫০ জন নারী উদ্যোক্তার মধ্যে ফারিহা হাবিব একমাত্র বাংলাদেশি নারী হিসেবে এই সম্মাননা অর্জন করলেন।

মূলত উদ্যোক্তা নেতৃত্ব, মানবিক কর্মকাণ্ড এবং সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। এছাড়াও ‘এন্ট্রাপ্রেনার অনারি’ হিসেবে তাঁকে নিউইয়র্ক সিটিতে একজন সফল উদ্যোক্তা হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে, যা তাঁর কৃতিত্বের আরেকটি অনন্য সংযোজন।

গত ২৭ মার্চ সন্ধ্যায় ম্যানহাটনের ‘দ্য প্রিন্স জর্জ বলরুম’-এ আয়োজিত এক অনুষ্ঠানে আয়োজকরা ফারিহা হাবিবের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন। উৎসবমুখর পরিবেশে হলভর্তি দুই শতাধিক মানুষের করতালির মধ্যে ফারিহা হাবিব তার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এ সময় তার বাবা ইঞ্জিনিয়ার আবিদ হাবিবসহ তার পরিবারের কয়েকজন সদস্য বলরুমে উপস্থিত ছিলেন। অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে প্রকাশিত ‘সিটি এন্ড স্টেট নিউইয়র্ক’-এর ইংরেজি ম্যাগাজিনে ফারিহার ছবি সহ সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়।

অ্যাওয়ার্ড প্রাপ্তির পর ফারিহা হাবিব তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এমন সম্মানজনক অ্যাওয়ার্ড পাওয়ায় তিনি গর্বিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০