৫ অক্টোবর ২০২৩, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিকিমে বাংলাদেশি ভ্রমণকারীদের নতুন অভিজ্ঞতা দিবে তাজ গুরাস কুটির

সিকিমের চূড়ায় নতুন রিসোর্ট। ছবি: তাজ গুরাস কুটির

দক্ষিণ এশিয়ার বিখ্যাত পর্যটন প্রতিষ্ঠান, ইন্ডিয়ান হোটেল কোম্পানি (আইএইচসিএল), সিকিমের গ্যাংটকে সম্প্রতি ‘তাজ গুরাস কুটির রিসোর্ট অ্যান্ড স্পা’ রিসোর্ট উদ্বোধন করেছে।

আকাশপথে বাংলাদেশ থেকে সল্প দূরত্বে এটি অবস্থিত। বাংলাদেশি ভ্রমণকারীদের মধ্যে যারা সিকিমের সৌন্দর্যে মুগ্ধ তাদের জন্য এই রিসোর্টটি একটি বিলাসপ্রিয় স্থান।

সবুজে ঘেরা সিকিমের চূড়ায় এই রিসোর্টটি নির্মাণ করা হয়েছে। অতিথিরা তাই এখান থেকেই উপভোগ করতে পারবে কাঞ্চনজঙ্ঘার মনোরম সৌন্দর্য।

রিসোর্টটিতে রয়েছে আধুনিক নকশার সাথে সিকিমের ঐতিহ্যের মিশ্রন। ছবি: তাজ গুরাস কুটির

রিসোর্টটি উদ্বোধন করেন সিকিমের মুখ্যমন্ত্রী শ্রী প্রেম সিং তামাং (গোলে)। আইএইচসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার মিঃ পুনীত ছাটওয়াল বলেন, “গ্যাংটকে আমাদের সম্প্রসারণ সিকিমের ভ্রমণকারীদের আগ্রহেরই প্রমাণসরূপ। এই অঞ্চলের সৌন্দর্য অবলোকনের জন্য এই পরিবেশের সাথে মিল রেখে একটি বিলাসবহুল গন্তব্য তৈরি করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগের মধ্য দিয়ে আম্বুজা নেওটিয়া গ্রুপের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে।”

রিসোর্টের রুম থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। ছবি: তাজ গুরাস কুটির

রিসোর্টটি নির্মাণ করা হয়েছে ১৪ একর জায়গা জুড়ে। নির্মল পরিবেশের এই রিসোর্টটিতে রয়েছে ৬৯টি কক্ষ।এর স্থাপনাশৈলীতে রয়েছে আধুনিক নকশার সাথে সিকিমের ঐতিহ্যের মিশ্রন।রিসোর্টটির প্রতিটি কক্ষে রয়েছে স্থানীয় বৌদ্ধ চিত্রকর্ম, থাংকা শিল্পের ছোঁয়া যা অতিথিদের কাছে সিকিমের সংস্কৃতিকে তুলে ধরে।

রিসোর্টের খাবারের মধ্যে রয়েছে ফরেস্ট-থিমের মাচান, এবং প্যান-এশীয় সোই অ্যান্ড সেক। এটি বাংলাদেশি অতিথিদের জন্য রন্ধনসম্পর্কীয় নতুন অভিজ্ঞতা দিবে অনেকাংশে। এছাড়া, রিসোর্টটিতে রয়েছে ব্যানকুয়েট, একটি ওয়েলনেস সেন্টার এবং একটি গেম রুমের সুবিধা।

বাংলাদেশি অতিথিদের জন্য রন্ধনসম্পর্কীয় নতুন অভিজ্ঞতা দিবে রিসোর্টটি। ছবি: তাজ গুরাস কুটির

হিমালয়ের মাঝে অবস্থিত সিকিম সম্প্রতি বাংলাদেশিদের জন্য একটি প্রিয় জায়গা হয়ে উঠেছে। এর অতুলনীয় সৌন্দর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং অন্যদিকে স্থানটির দূরত্ব কম হওয়ায় এটি ভ্রমনের জন্য একটি আদর্শ স্থান হয়ে উঠেছে।

তাজ গুরাস কুটির এখন সিকিমে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। যেখানে অতিথিরা পাবে বিলাসবহুল আবাসনের সুবিধা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১০

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১১

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১২

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৩

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৪

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৫

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৬

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৭

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৮

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

১৯

ওমানকে বোমা হামলার হুমকি দিয়ে নতুন বিতর্কে ট্রাম্প

২০