আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
১২ অগাস্ট ২০২৬, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

দশ বছরের শিক্ষাজীবনের পথ পেরিয়ে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে সাবরিন আরিয়ান রোদেলা। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের এই কৃতী শিক্ষার্থীর স্বপ্ন, ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

 

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের মেয়ে রোদেলা ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী। নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরিবার ও শিক্ষকদের উৎসাহ-অনুপ্রেরণা তাকে সাফল্যের পথে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে বলে জানায় সে।

 

রোদেলার বাবা অধ্যাপক মো. জহির উদ্দিন শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, “দীর্ঘ প্রত্যাশা এবং প্রায় ১০ বছরের পথপরিক্রমা শেষে আমার মেয়ে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে এ+ পেয়ে এসএসসি উত্তীর্ণ হয়েছে। তার এ সাফল্যে আমরা আনন্দিত। সবাই তার জন্য দোয়া করবেন। সে যেন ভবিষ্যতেও সফল হয় এবং একজন মানবিক, সামাজিক ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।”

 

রোদেলার মা কুলসুমা আক্তার পারুল বলেছেন, মেয়ের ফলাফলে আমরা খুবই আনন্দিত। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার আগ্রহ ছিল। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। তার স্বপ্ন পূরণে আমরা সব সময় পাশে থাকব।

 

রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলের তার এক শ্রেণিশিক্ষিকা জানিয়েছেন, রোদেলা অত্যন্ত মনোযোগী ও পরিশ্রমী শিক্ষার্থী। শ্রেণিকক্ষের পড়াশোনায় সে নিয়মিত ছিল এবং ভালো ফল করার জন্য সব সময় চেষ্টা করত। এসএসসিতে সব বিষয়ে এ+ পাওয়া তার মেধা ও পরিশ্রমের ফল। আমরা আশা করি, ভবিষ্যতেও সে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে এবং একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

 

রোদেলার পরিবারেও রয়েছে উচ্চ শিক্ষার আবহ। তার বড় ভাই সাকাব নাহিয়ান শ্রাবণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছোট বোন শারলিন আরিয়ান হৃদি বর্তমানে একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

 

নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে রোদেলা বলে, “এসএসসিতে জিপিএ-৫ পেয়ে আমি খুব আনন্দিত। বাবা-মা, ভাই ও শিক্ষকদের সহযোগিতা ও অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।”

 

রোদেলার পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, এসএসসির এই সাফল্য তার চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। একই সঙ্গে সে একজন মানবিক, দায়িত্বশীল ও সমাজসচেতন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০