২২ জানুয়ারী ২০২৪, ৩:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শোয়েব মালিক সানা জাভেদকে বিয়ে করায় নীরবতা ভাঙলেন সানিয়া মির্জা

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিয়ের খবর দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।

শুক্রবার (১৯ জানুয়ারি) সামাজিকমাধ্যমে নববধূর ছবি প্রকাশ করে জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি।

এরপর থেকেই আলোচনার তুঙ্গে সানিয়া-শোয়েব। এবার জানা গেছে, বিবাহিত জীবনে একাধিকবার পরকীয়ায় লিপ্ত হয়েছেন শোয়েব।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শোয়েব মালিকের একের পর এক পরকীয়ায় ক্লান্ত সানিয়া মির্জা। তিনি নাকি অনেক বুঝিয়েও পথে আনতে পারেননি প্রাক্তন স্বামীকে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক একের পর এক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন। সানিয়া একের পর এক তাকে বের করে নিয়ে এসেছেন।

তবে এবার আর চেষ্টা করেননি। হাল ছেড়ে নিজেই সরে এসেছেন। মাস কয়েক আগে বিচ্ছেদ হয় তাদের। তারপরই অভিনেত্রী সানার সঙ্গে গাঁটছড়া বাঁধেন শোয়েব।

এদিকে তৃতীয় বিয়েতে শোয়েব পাশে পাননি নিজের পরিবারের সদস্যদের। তার বোন সানিয়াকে সমর্থন করে প্রকাশ্যে জানিয়েছেন তিনি তার ভাইয়ের কাণ্ডে বিরক্ত। অন্যদিকে সানিয়া ব্যক্তিগত জীবন সামনে আনার পক্ষে নন। বরাবরই তার কথাগুলো বিবৃতি আঁকারে তুলে ধরে তার পরিবার। এবারও তাই করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, সানিয়া কখনও ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনেননি। কারণ, তিনি পছন্দ করেন না। বর্তমানে এমন পরিস্থিতিতে কিছু না বললেও নয়। তাই তিনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলেছেন।

আরও বলা হয়েছে, সানিয়া অত্যন্ত স্পর্শকাতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাকে নিয়ে, তার বিচ্ছেদ নিয়ে অযথা গুঞ্জন না রটানোই কাম্য। যাতে তার আগামী সুস্থ, সুন্দর থাকে।

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০