বাংলা সংবাদ ডেস্ক
১২ জুলাই ২০২৪, ২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের পুরো প্রজন্ম হারানোর দ্বারপ্রান্তে গাজা : জাতিসংঘ

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ বিভাগের পরিচালক জুলিয়েট তোমা বলেছেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে ফিলিস্তিনি শিশুদের একটি পুরো প্রজন্ম হুমকির সম্মুখীন হবে।

জুলিয়েট তোমা বলেন, অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার অন্তত ছয় লাখ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে এবং তারা শোষণের শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

‘আমরা একটি পুরো প্রজন্মের শিশুদের হারানোর দ্বারপ্রান্তে আছি। শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকে, তাদের জন্য ফিরে আসা তত কঠিন হয়ে পড়ে। এতে তারা শিশুশ্রম, বাল্যবিবাহ, এমনকি সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ ও যুদ্ধে অংশ নেওয়ার ঝুঁকিতে পড়ে যায়’, বলেন তোমা।

ফ্রান্সের প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের অবশ্যই ‘দ্বৈত মানদণ্ডের’ অভিযোগ নিয়ে ‘জোরালো জবাব’ দিতে হবে। বার্তা সংস্থা এপি এ তথ্য জানায়।

ওয়াশিংটন ডিসিতে ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনের তুলনায় গাজা নিয়ে অনেক কম উদ্বিগ্ন হওয়ার জন্য আমাদের মাঝে মাঝে সমালোচিত হতে হয়। এই সমালোচনা আমাদের সবার জন্য গভীর ক্ষতিকর।’

ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের অবশ্যই দেখাতে হবে, এ অভিযোগ ভিত্তিহীন। আমি এখানে আবারও বলছি, গাজায় যুদ্ধবিরতি অর্জন করা, জিম্মিদের মুক্ত করা এবং লেবাননে যুদ্ধ ছড়িয়ে পড়া রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার মধ্য দিয়ে শুরু হয় সংঘাত। এরপর থেকে গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৩৮ হাজার ৩৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৮ হাজার ২৯৫ জন আহত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০