বাংলা সংবাদ ডেস্ক
৯ নভেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চাই সমৃদ্ধ বাংলাদেশ – ফয়সল চৌধুরী

সিলেটের গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এর বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।’

তিনি বলেন, ‘৭৫ সালের ৭ নভেম্বরের আগের কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত স্মরনীয় দিন।’

তিনি শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে আমাদেরকেও একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের সর্বস্থরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০