২০ মে ২০২৫, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের নন সিটিজেনরা দেশে রেমিট্যান্স পাঠালে দিতে হবে ৫ শতাংশ কর

যুক্তরাষ্ট্রে নন সিটিজেন অভিবাসীরা নিজ দেশে রেমিট্যান্স পাঠালে দিতে হবে কর ৫ শতাংশ কর। প্রেসিডেন্ট ডোনাল্ড এমন একটি প্রস্তাব হাউস অব রিপ্রেজেন্টেটিভ এ রিপাবলিকানরা অগ্রাধিকার ভিত্তিতে বিল আকারে পাসের জন্য যুক্ত করেছেন। চলতি মাসে বিলটি অনুমোদন পেলে আগামী জুন অথবা জুলাই মাসে এটি কার্যকর হতে পারে। এটি কার্যকর হলে রেমিট্যান্স প্রেরণকারীরা বিপাকে পড়তে পারেন এবং বাংলাদেশ-ভারতসহ রেমিট্যান্স নির্ভর বিভিন্ন দেশে এর মারাত্মক প্রভাব পড়বে। এছাড়াও বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে অনেকেই নিরোৎসাহিত হতে পারেন। এমনটি ধারণা বিশ্লেষকদের।

 

এদিকে সম্প্রতি ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি একটি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম চূড়ান্ত করছেন। যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা ব্যক্তিদের রেমিট্যান্স পাঠানোর সুযোগ পুরোপুরি বন্ধ করা হবে।
দ্য এসোসিয়েট প্রেস ‘এপি’র প্রতিবেদনে রেমিট্যান্স বিশ্লেষকদের বরাত দিয়ে বলা হয়, এ ধরনের কর আরোপ বা নিষেধাজ্ঞা দিলে যে সমস্ত পরিবার রেমিটেন্সের ওপর নির্ভর করে, তারা ক্ষতিগ্রস্ত হবে। উল্টোভাবে আরো বেশি অবৈধ অভিবাসনকে উসকে দিতে পারে। এমনকি এ কর যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী ৪ কোটিরও বেশি মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। নন সিটিজেন গ্রিন কার্ডধারী এবং এইচ-১বি, এইচ-২এ, ও এইচ-২বি ভিসাধারীরা অন্তর্ভুক্ত।

 

বাংলাদেশে গত কয়েক মাসে রেকর্ড রেমিট্যান্স পাঠান প্রবাসীরা। এরমধ্যে গত জানুয়ারি থেকে টানা সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর তালিকায় যুক্তরাষ্ট্র স্থান করে নিয়েছে। গত মার্চ মাসে রেকর্ড ৫৪ কোটি ৬১ লাখ ৩০ হাজার ডলার যায় বাংলাদেশে যুক্তরাষ্ট্র থেকে। কয়েক লাখ বাংলাদেশী বংশোদ্ভুত অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে। যার বৃহৎ একটি অংশ নন সিটিজেন হিসেবে এদেশে অবস্থান করছেন। কর কার্যকর হলে রেমিট্যান্স খাতে বাংলাদেশের অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতোমধ্যেই বাংলাদেশী প্রবাসীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রয়া সৃষ্টি হয়েছে।

 

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি আবুল কালাম ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন। নিউ জার্সির একটি রেস্তোরাঁয় কাজ করেন দৈনিক ১০-১২ ঘণ্টা। নিজের খরচ বাঁচিয়ে প্রতি মাসেই কিছু ডলার পাঠান গ্রামের বাড়িতে, তার পাঠানো অর্থেই চলে গ্রামের বাড়ির সংসার, মেয়ের পড়াশোনা, ছোট ভাইয়ের ওষুধ। পরিবারে তিনজন নির্ভরশীল — সবাই রেমিট্যান্সনির্ভর। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত একটি আইনের খবরে দুশ্চিন্তায় পড়েছেন আবুল কালাম। আবুল কালাম বলেন, “যদি এই কর বসে, আমাদের মতো প্রবাসীরা সবচেয়ে বেশি কষ্টে পড়বে। আর দেশে আমার মা, মেয়েরাও।”

বাংলাদেশের উন্নয়ন সংগঠক রাশিদা আখতার বলেন, “প্রবাসীদের পাঠানো অর্থ কেবল ভোগের জন্য নয় — এই টাকায় গ্রামে ঘর তৈরি হয়, কৃষিকাজে বিনিয়োগ হয়, ছেলে-মেয়ে স্কুলে যায়। ট্যাক্স আরোপ করলে এই জীবনচক্রটাই ব্যাহত হবে।”

ইন্টার-আমেরিকান ডায়ালগের অভিবাসন, রেমিট্যান্স এবং উন্নয়ন প্রোগ্রামের পরিচালক মানুয়েল ওরোজকো বলেন, “রেমিট্যান্স কমানোর যেকোনো উদ্যোগ যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থে আঘাত হানবে। এর প্রভাব পড়ে নিজ দেশেও।” তিনি ব্যাখ্যা করেন, অনেক গরিব শহর বা গ্রামে চাকরির সুযোগ সীমিত। সেখানকার মানুষের জন্য রেমিট্যান্সই একমাত্র জীবনরেখা। তাই রেমিট্যান্সের সুযোগ কমলে, মানুষ আবারও ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ঢোকার চেষ্টা করবে। তবে এই করের পক্ষে মতদানকারীরা বলছেন, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের উপর চাপ সৃষ্টি করা এবং সরকারের জন্য রাজস্ব আয়ের পথ খোলার জন্য রেমিট্যান্সে কর আরোপ কার্যকর হতে পারে।

মার্ক ক্রিকোরিয়ান, যিনি সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজ-এর নির্বাহী পরিচালক, বলেন: “মানুষ যুক্তরাষ্ট্রে আসে মূলত কাজ করতে এবং সেই টাকা দেশে পাঠাতে। যদি এই কাজটিই কঠিন করে তোলা হয়, তাহলে তাদের জন্য যুক্তরাষ্ট্রে আসার আকর্ষণ অনেকটাই কমে যাবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০