রয়টার্স
১৫ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ড্রোন কিনছে ভারত

সামরিক ড্রোন কিনতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে চুক্তি করেছে ভারত। আজ মঙ্গলবার দুই দেশের মধ্যে ওই চুক্তি করা হয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই চুক্তির আওতায় ওয়াশিংটনের কাছ থেকে ৩১টি সশস্ত্র ‘এমকিউ-৯বি স্কাই-গার্ডিয়ান’ এবং ‘সি-গার্ডিয়ান হাই অল্টিচিউড লং এনডিউরেন্স’ (এইচএএলই) ড্রোন কিনবে নয়াদিল্লি।

 

এই দুই ধরনের ড্রোন কিনতে ২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে ভারত। গত বছর যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সফরের আগেই ড্রোন কেনার বিষয়ে অনুমোদন দিয়েছিল দেশটির সরকার। এ নিয়ে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সবুজ সংকেত দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

 

গত বছর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা এই ড্রোনগুলো ভারত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহার করবে ভারতের নৌবাহিনী। ফলে দেশটির নজরদারি ও গোয়েন্দা সক্ষমতা আরও বাড়বে। এ ছাড়া এই চুক্তির জেরে রাশিয়ার সামরিক সরঞ্জাম কেনা থেকে ভারতে দূরে সরানোর মার্কিন প্রচেষ্টাও কিছুটা সফল হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০