বাংলা সংবাদ ডেস্ক
৯ জানুয়ারী ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি’সহ এবার বিভিন্ন ভিসা নিয়ে সুখবর

মার্কিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ও এল-১ ভিসা নিয়ে বসবসাকারীদের জন্য সুখবর দিয়েছে দেশটির কতৃপক্ষ। এই সব ভিসাধারীর পরিবারের সদস্যরা সাধারণত এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাস করেন। এবার সেই এইচ-৪ এবং এল-২ ভিসাধারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমার স্বতঃপ্রসার বাড়িয়ে ৫৪০ দিন করা হল। যে সময়সীমা আগে ছিল মাত্র ১৮০ দিন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন আমেরিকায় বসবাসকারী তথ্য ও প্রযুক্তি কর্মীদের একটা বড় অংশ।

 

এ মাসেরই ১৩ তারিখ থেকে এই নতুন নিয়ম চালু হবে বলে আমেরিকার নাগরিকত্ব এবং অভিবাসী পরিষেবা দফতরের নোটিসে জানানো হয়েছে। এ ছাড়া, আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটি এইচ-১বি ভিসা নিয়ে বসবাসকারী বিদেশি কর্মীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছে, যা চালু হয়ে যাবে এই বছরের ১৭ জানুয়ারি থেকে। এই পদক্ষেপকে হোমল্যান্ড দফতরের তরফে ‘আধুনিকীকরণ’ আখ্যা দেওয়া হয়েছে। এই ভিসায় বসবাসকারী কর্মীদের আমেরিকায় আসা, বসবাস এবং প্রয়োজনে এই ভিসায় বসবাসের সময়সীমা বাড়াতে গেলে যাতে অসুবিধা না হয়, সেই দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে।

 

নতুন নিয়মে বলা হয়েছে, এইচ-১বি তে যে ‘বিশিষ্ট পেশার’ মানুষদের আমেরিকায় নিয়ে আসা হয়, তার জন্য ঠিক সেই বিষয়ে সম্ভাব্য ভিসাধারীর জ্ঞান এবং অভিজ্ঞতা রয়েছে কিনা এবং যে পদের জন্য সেই ব্যক্তিকে বেছে নেওয়া হচ্ছে, ঠিক সে বিষয়ে তার সুনির্দিষ্ট ডিগ্রি আছে কি না, তা নিশ্চিত করতে হবে। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘বিজ়নেস ম্যানেজমেন্টের মতো সর্বজনীন ডিগ্রিধারীরা এই ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবেন না। এ ছাড়া, ভিসা আবেদনের পরের পদ্ধতি যাতে দ্রুত হয় তা নিশ্চিত করতে ডিপার্টমেন্টঅব হোমল্যান্ড সিকিওরিটি আরও সচেষ্ট হবে।

 

সরকারি নির্দেশিকায় আরও বলা হয়েছে, এফ-১ ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা থেকে যারা আমেরিকান সংস্থায় চাকরি পেয়েছেন এবং এখন এইচ-১বি ভিসা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের কাজের অনুমতির বৈধতা স্বতঃপ্রসারিত হবে। ফলে আমেরিকান সংস্থায় তাদের কাজ করতে কোনও অসুবিধা হবে না। প্রতি বছর৬৫ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের জন্য। তা ছাড়া, আরও ২০ হাজার এইচ-১বি ভিসা দেওয়া হয় আমেরিকায় পড়তে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমেরিকায় চাকরি পান। এই ভিসায় আমেরিকা থেকে আসা বিদেশিদের মধ্যে গড়ে ৭৩ শতাংশ ভারতীয়।

 

এইচ-৪ এবং এল-২ ভিসা নিয়ে আমেরিকায় বসবাসকারীদের কাজের অনুমতিপত্রের সময়সীমা স্বতঃপ্রসারিত হওয়ার মেয়াদ বাড়িয়ে ৫৪০ দিন করার ফলে আমেরিকান নিয়োগকারীরা অনেকটাই নিশ্চিন্তে তাদের নিয়োগ করতে পারবেন। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিওরিটির কর্মকর্তাদের মতে, এই পদক্ষেপগুলি আইনি অভিবাসীদের নিয়োগে সদর্থক ভূমিকা নেবে এবং আমেরিকার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করবে। তবে সরকারের তরফে এই আশ্বাসের পরেও নিশ্চিত হতে পারছেন না এ দেশে বসবাসকারী ভারতীয়েরা। বোস্টন এলাকায় বসবাসকারী এল-১বি ভিসাধারী মিথুন দাশ এবং এইচ-১বি ভিসাধারী অর্কপ্রভ বসু মনে করিয়ে দিচ্ছেন যে, ২০ জানুয়ারি থেকে ফের শুরু হচ্ছে ‘ট্রাম্প জমানা’।

 

এর আগের বার যখন প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাঁর জমানাতেই সব থেকে বেশি এইচ-১বি ভিসার আর্জি খারিজ হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০