২৯ অক্টোবর ২০২২, ১:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রকোপ বাড়ছে: সিডিসি

ফ্লু একটি শ্বাসতন্ত্রের রোগ। ছবি: প্রতীকী

যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রকোপে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে, যা গত এক দশকে দেখা যায়নি।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) এর তথ্য অনুযায়ী, হাসপাতালের ভর্তি রোগীদের মধ্যে ৬৫ বছর বা তার বেশি এবং ৪ বছরের কম বয়সী শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি।

সিডিসি আরও জানায়, আগামীতে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়বে কারণ ফ্লু মৌসুম সাধারণত ডিসেম্বর এবং ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ পর্যায়ে থাকে।

“এই মৌসুমে ফ্লু ছোট বাচ্চাদের আরও বেশি অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে এবং সম্ভাব্য আরও গুরুতর অসুস্থতার কারণ হতে পারে,” সিডিসি এক বিবৃতিতে জানিয়েছে।

সিডিসি’র বিবৃতিতে আরোও জানানো হয়, ফ্লু টিকা ব্যাপকভাবে পাওয়া যায়, কিন্তু টিকা দেওয়ার হার তুলনামূলকভাবে কম।

স্বাস্থ্য সংস্থাটি জানায়, গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ২৩ মিলিয়ন ফ্লু টিকা ফার্মেসি এবং চিকিৎসক অফিসে দেওয়া হয়েছে৷ এটি ২০২১ সালে একই সময়ে দেওয়া ২৭ মিলিয়ন ডোজ থেকে কম।

সিডিসি জানায়, ফ্লু একমাত্র শ্বাসতন্ত্রে সংক্রমণের ভাইরাস নয় যা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ফ্লু ছাড়াও কোভিড-১৯ এবং অন্যান্য ভাইরাস আক্রান্ত রোগীদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ফ্লু একটি শ্বাসতন্ত্রের রোগ যা সাধারণ সর্দির এবং কাশির চেয়ে বেশি গুরুতর। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে হয়ে থাকে। শীতকালে বেশি প্রভাব বিস্তারকারি এই ভাইরাসে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।

আরও পড়ুনঃ স্ট্রোক: আতঙ্ক নয়, চাই সচেতনতা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

বসুধা : অনামিকা নেওয়াজ

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

যে দেশে বেতনের বিনিময়ে মা-বাবাকে সময় দেন সন্তানরা

১০

অন্ধ মানুষ স্বপ্নে কী দেখেন?

১১

ইবাদত কবুল হওয়ার শর্তগুলো কী কী

১২

অন্যের হক নষ্ট করে ফেললে করণীয় কী

১৩

অন্যের হক নষ্ট করলে যে শাস্তি পাবেন

১৪

৯/১১ পরবর্তী ‘ওয়ার অন টেরর’র ধাক্কা আমেরিকা এখন টের পাচ্ছে কি

১৫

বাংলাদেশে উন্নয়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনার নতুন দিগন্ত

১৬

নিউইয়র্কে ফিলিস্তিনি বংশোদ্ভূত নারীর জয়, স্টেট সিনেটে নতুন ইতিহাস

১৭

নিউইয়র্কের রাজনীতির নতুন ‘নিয়ন্ত্রক’ মামদানি

১৮

নিউইয়র্কে যাত্রা শুরু ‘বাংলাদেশ সেমিট্রি’র, এক লাখের বেশি কবরের পরিকল্পনা, উদ্বোধনের দিনই সম্পন্ন হলো প্রথম দাফন

১৯

নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠিত

২০