১৪ জুন ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ‘নো কিং’ বিরোধী বিক্ষোভের প্রস্তুতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (১৪ জুন) যুক্তরাষ্ট্রের হাজারো স্থানে ট্রাম্পের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ হবে। এ খবর জানিয়েছে আল জাজিরা

 

 

‘নো কিংস’ নামে এই বিক্ষোভ এমন এক সময় হচ্ছে, যখন ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ট্রাম্পের ৭৯তম জন্মদিন উদযাপিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একাধিক শহরে অভিবাসী গ্রেপ্তারের প্রতিবাদে কয়েক দিন ধরে চলা বিক্ষোভের পর বড় পরিসরে এই বিক্ষোভের পরিকল্পনা করা হয়।

 

 

‘নো কিংস’ বিক্ষোভ কী

নো কিংস বিক্ষোভে অংশ নেওয়ার পরিকল্পনা করা বিক্ষোভকারীরা জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের বিরোধিতা করছেন। আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই প্রশাসন ‘আমাদের আদালত উপেক্ষা করেছে, আমেরিকানদের দেশ থেকে বের করে দিয়েছে, মানুষকে রাস্তায় থেকে গুম করছে, আমাদের নাগরিক অধিকারগুলোর ওপর আঘাত হেনেছে এবং সরকারি সেবাগুলো বন্ধ করে দিয়েছে।’ ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে তার প্রশাসন অভিবাসীদের বিদেশি কারাগারে পাঠিয়েছে, অভিবাসন গ্রেপ্তারে কোটা নির্ধারণ করেছে, আদালতের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে, সরকারি চাকরি সীমিত করেছে এবং সামাজিক সেবা খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে।

 

 

ওয়েবসাইটে এই বিক্ষোভকে ‘জাতীয় প্রতিবাদ দিবস’ হিসেবে বর্ণনা করা হয়েছে। বিক্ষোভের নামটি নির্বাচন করা হয়েছে একনায়কতান্ত্রিক শাসনের বিরোধিতা থেকে। ওয়েবসাইটে আরও বলা হয়, ‘দুর্নীতি মাত্রা ছাড়িয়ে গেছে। কোনো সিংহাসন নয়, কোনো মুকুট নয়, কোনো রাজা নয়।’

 

 

‘নো কিংস’ বিক্ষোভ কোথায় অনুষ্ঠিত হবে

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের সব অর্থাৎ ৫০টি অঙ্গরাজ্যের দুই হাজারেরও বেশি শহর ও ছোট শহরে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া মেক্সিকো, অস্ট্রেলিয়া, মালাউই এবং কয়েকটি ইউরোপীয় দেশেও বিক্ষোভ অনুষ্ঠিত হবে। বিক্ষোভকারীরা পার্ক, কমিউনিটি সেন্টার এবং জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ স্থানসহ বিভিন্ন জায়গায় জড়ো হওয়ার পরিকল্পনা করছেন। ফিলাডেলফিয়া, শার্লট, আটলান্টা, হিউস্টন, শিকাগো এবং নিউইয়র্কে বড় ধরনের সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে আয়োজকরা ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন ডিসিকে বিক্ষোভের স্থান থেকে বাদ দিয়েছেন এবং সেখানে কোনো বিক্ষোভ অনুষ্ঠিত হবে না।

 

 

তারা ওয়েবসাইটে এর ব্যাখ্যায় লিখেছেন, ‘এই জন্মদিনের প্যারেডকে যেন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে না রাখা হয়, সে জন্য আমরা অন্য সব জায়গায় পদক্ষেপ নেব। আমেরিকার গল্প হবে সেই দিন দেশের বিভিন্ন প্রান্তে মানুষের একত্রিত হয়ে কর্তৃত্ববাদী রাজনীতি ও দুর্নীতিকে প্রত্যাখ্যান করার।’ এই বিক্ষোভের আয়োজন করেছে একটি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক আন্দোলন, যার নাম ৫০৫০১। যার অর্থ౼ ‘৫০টি অঙ্গরাজ্য, ৫০টি বিক্ষোভ, একটি আন্দোলন।’

 

 

বিক্ষোভ কখন শুরু হবে

বিক্ষোভ শুরুর সময় স্থানভেদে ভিন্ন হবে এবং তা আয়োজকদের পরিকল্পনা মধ্যে রয়েছে। কিছু জায়গায় বিক্ষোভ সকালেই শুরু হবে। যেমন, নরম্যান, ওকলাহোমাতে বিক্ষোভ শুরু হবে সকাল ৯টায়। আবার কিছু স্থানে বিকেল বা সন্ধ্যায় বিক্ষোভ শুরু হবে। যেমন, বিগ সুর, ক্যালিফোর্নিয়ার মধ্য উপকূলীয় একটি পাহাড়ি অঞ্চলে, বিক্ষোভ শুরু হবে বিকাল সাড়ে ৪টায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০