বাংলা সংবাদ ডেস্ক
৬ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঝড়ে মৃত্যু ১৬ ও ভয়াবহ বন্যার শঙ্কা

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা স্থানীয় সময় শনিবার আগামী দিনগুলোয় আকস্মিক ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে।

 

সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছ, অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে ১০ জন মারা গেছে। এ ছাড়া কেনটাকিতে বন্যায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে বলে অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন। শিশুটি বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে গাড়ি উল্টে যেতে দেখা গেছে। জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, রবিবার মধ্য-পূর্ব অঞ্চলের কিছু অংশে মারাত্মক ও ব্যাপক আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জীবন ও সম্পত্তির চরম ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে মিসৌরিতে দুজন ও ইন্ডিয়ানাতে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

 

অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলমান তীব্র আবহাওয়ায় আরকানসাসের লিটল রকের একটি বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। কেন্টাকির গভর্নর বেশিয়ার শনিবার সামাজিক যোগাযোগ মধ্যমে তার অঙ্গরাজ্যের বাসিন্দাদের ‘ভ্রমণ এড়িয়ে চলতে ও পানির ভেতর দিয়ে গাড়ি না চালানোর’ আহ্বান জানিয়েছেন। ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারাআউটেজে জানানো হয়েছে, রবিবার ভোর পর্যন্ত আরকানসাস ও টেনেসিতে লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।

 

এনডব্লিউএস শনিবার জানায়, রবিবার টেনেসি উপত্যকা ও লোয়ার মিসিসিপি উপত্যকার কিছু অংশে ‘মারাত্মক বজ্র ঝড়সহ’ মাঝারি থেকে তীব্র টর্নেডো তৈরি হতে পারে। বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর স্বাভাবিক ধারা ও পানিচক্রে বিরূপ প্রভাব পড়ছে, যার ফলে চরম আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন এবং আরো বিধ্বংসী হয়ে উঠছে। গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ উচ্চ তাপমাত্রা লক্ষ করা গেছে। পাশাপাশি দেশটিতে একের পর এক টর্নেডো ও ধ্বংসাত্মক হারিকেন আঘাত হেনেছে।

 

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০