বাংলা সংবাদ ডেস্ক
১৮ জানুয়ারী ২০২৫, ৩:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে আগামীকাল থেকে বন্ধ হয়ে যেতে পারে টিকটক

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন সরকার যদি তৎপর না হয়, তবে আগামীকাল রোববার দেশটিতে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ হয়ে যাবে বলে সতর্ক করেছে কোম্পানিটি। গতকাল শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে তারা বলেছে, টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর হলে বাইডেন প্রশাসন অ্যাপল ও গুগলের মতো কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না বলে আশ্বাস দিতে হবে, না হলে আগামীকাল থেকে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যাবে।

 

যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার একটি আইন গতকাল সুপ্রিম কোর্টেও বহাল রাখায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মালিকানা বিক্রি না করলে কোম্পানিটির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের ৯ জন বিচারপতি সর্বসম্মতিক্রমে আইনটি বহাল রাখার আদেশ দেন। এমন অবস্থায় টিকটক এবং যুক্তরাষ্ট্রে তাদের ১৭ কোটি গ্রাহক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের হাতে এখন তাঁদের ভাগ্য নির্ভর করছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলে টিকটককে চালু রাখবেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী সোমবার। কিন্তু এর আগের দিন রোববার থেকেই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

 

নিষেধাজ্ঞাটি কার্যকর হওয়ার পরও যদি অ্যাপল, অ্যালফাবেট, গুগল, ওরাকলের মতো কোম্পানিগুলো টিকটককে সেবা দিয়ে যায়, তবে তাদের বড় অঙ্কের জরিমানা গুনতে হবে। গতকাল শুক্রবার টিকটক কোম্পানির বিবৃতিতে বলা হয়, ‘অবিলম্বে বাইডেন প্রশাসন যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভিস প্রোভাইডারদের আশ্বস্ত করতে সুনির্দিষ্ট করে বিবৃতি দিতে না পারে, যদি তাদের আশ্বস্ত করতে না পারে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে দুর্ভাগ্যজনকভাবে ১৯ জানুয়ারি টিকটক বন্ধ করে দিতে হবে। এ ব্যাপারে হোয়াইট হাউসের বক্তব্য জানার চেষ্টা করেছিল রয়টার্স। তবে সাড়া পাওয়া যায়নি।

 

বাইটড্যান্সের মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ হলো, প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। গত বছর মার্কিন কংগ্রেসে টিকটককে নিষিদ্ধ করার বিলটি পাস হয়। পরে প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। তবে আইনটির পক্ষে ভোট দেওয়া আইনপ্রণেতাদের কেউ কেউ এখনো চাইছেন, যুক্তরাষ্ট্রে টিকটক সচল থাকুক। টিকটক, বাইটড্যান্স এবং কিছুসংখ্যক ব্যবহারকারী আইনটিকে চ্যালেঞ্জ করেছিল। তবে সুপ্রিম কোর্ট তা খারিজ করে দেন।

 

সুত্রঃ বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০