২০ জুন ২০২৪, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেক্সিকোয় ঝড়ের কবলে নির্বাচনি সমাবেশ, ৯ জন নিহত

মেক্সিকোয় প্রচণ্ড ঝড়ে নির্বাচনি প্রচার সমাবেশের মঞ্চ ভেঙে ৯ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬৩ জন।

 

স্থানীয় সময় বুধবার (২২ মে) সন্ধ্যায় উত্তর মেক্সিকোর নুয়েভো লিওন রাজ্যে সিটিজেনস মুভমেন্ট পার্টির নির্বাচনি সমাবেশে এই ঘটনা ঘটে। হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে সমাবেশ ও মঞ্চের ওপর আশপাশের প্রচার স্ক্রিন, বোর্ড প্রভৃতি ভেঙে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

 

এ সময় সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হোর্গে আলভারেস মায়নেস দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মানুষ চিৎকার করছে, কেউ কেউ দৌড়ে পালাচ্ছে, আবার কেউ ধাতব দণ্ডের নিচ থেকে উঠছে।

 

ঘটনার পরপরই পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের অন্যন্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অনেককে হতচকিত হয়ে বসে থাকতে দেখা যায়।

 

এ ঘটনার পর দেশের অন্যান্য প্রেসিডেন্ট প্রার্থীরাও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদর দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্তদের পরিবার ও বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সমর্থকদের জন্য আমার এক বুক আলিঙ্গন।

ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যয় জানিয়ে সামনের নির্বাচনি সমাবেশগুলো স্থগিত করেছেন মায়নেস।

 

নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, দুর্ঘটনার পর তিনি স্থানীয় সান পেদ্রো গার্সা গার্সিয়ার একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে ভালো আছেন। এখন শুধু একটাই কাজ, ক্ষতিগ্রস্তদের খেয়াল রাখা।

 

দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে উঠে হাত নাড়ছেন মায়নেস। সমর্থকরা তার নামে স্লোগান দিচ্ছে। এরইমধ্যে প্রবল বাতাসে একটি ধাতব কাঠামোসহ বিশালাকৃতির একটি স্ক্রিন তার ওপর ভেঙে পড়ছে। চাপা পড়ার হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে মঞ্চের পেছনের দিকে ছুটে যান।

 

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন মায়নেস। এ নির্বাচনে তার চেয়ে ভালো অবস্থানে আছেন ক্ষমতাসীন মোরেনা পার্টির ক্লাউদিয়া শাইনবাউম ও বিরোধী জোটের প্রার্থী শোচিটল গালভেজ। এই দুই প্রার্থীও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শাইনবাউম মন্তেরেতে তার একটি নির্বাচনি সমাবেশ বাতিল করেছেন।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে গালভেস লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানাচ্ছি। সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

 

আগামী ২ জুন মেক্সিকোর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগমুহূর্তে প্রচার ও গণসংযোগ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এর মাঝেই এমন দুর্ঘটনা ঘটল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০