১৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সোনালী এক্সচেঞ্জের সমাবেশে ভালো রেট ও সহজ সেবার দাবি

মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে এবং গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে সোনালী এক্সচেঞ্জ কোং ইনক. ইউএসএ-এর উদ্যোগে হ্যামট্রামিকে অনুষ্ঠিত হলো এক বিশেষ গ্রাহক সমাবেশ। ১৭ই সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী এক্সচেঞ্জ কোং ইনক., ইউএসএ-এর নতুন প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসেন। এছাড়া মিশিগান শাখার প্রধান নজরুল রাসেল এবং মার্কেটিং এক্সিকিউটিভ মাশুক আহমেদ অতিথিদের ধন্যবাদ জানান।

 

 

গ্রাহকরা সোনালী এক্সচেঞ্জের দ্রুত ও নিরাপদ সেবার প্রশংসা করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পৌঁছে দেওয়ার ভরসা হয়ে আছে। তবে কিছু গ্রাহক অভিযোগও তোলেন, কখনও ভালো রেট পান না, আবার অ্যাপ দিয়ে টাকা পাঠানো কঠিন হয়। এসব বিষয়ে তারা প্রতিষ্ঠানকে আরও গ্রাহকবান্ধব করার আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সোনালী এক্সচেঞ্জ শুধু টাকা পাঠানোর প্রতিষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের আর্থিক সেতুবন্ধন। তিনি আশ্বাস দেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে তারা সবসময় প্রস্তুত এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদান করবে। তিনি জানান, শিগগিরই ওয়ারেন বা স্টার্লিং হাইটসে নতুন শাখা খোলার পরিকল্পনা রয়েছে, যা মূল কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়িত হবে।

 

 

তিনি আরও জানান, নতুন মোবাইল অ্যাপ ব্যবহার করে সহজেই দেশে টাকা পাঠানো যাবে এবং গ্রাহকরা সর্বোচ্চ রেটে টাকা পাঠানোর সুযোগ পাবেন।
কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাদাত হোসেন তাঁর বক্তব্যে প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দিয়ে বলেন, রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন।
প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামতে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে। কমিউনিটির সদস্যরা সোনালী এক্সচেঞ্জের এই উদ্যোগকে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজন প্রবাসীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০