শফিক রহমান
১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

গত ১৪ জুন রোজ রোববার, বাদ আছর ডেট্রয়েট সিটির রিয়াদুল ইসলাম, মিশিগান মাদ্রাসায় কানাইঘাট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সদ্য প্রয়াত কানাইঘাট-জকিগঞ্জ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

 

এসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের উপস্থাপনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ রাদী। এতে আলোচনায় অংশগ্রহণ করেন সিলেট গ্যাস ফিল্ডের সাবেক কর্মকর্তা জয়নাল উদ্দীন চৌধুরী, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ড. খাজা শাহাব আহমদ, সহ-সভাপতি আব্দুল হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কয়েছ আহমদ, বৃহৎ জৈন্তা এসোসিয়েশন অব মিশিগানের সভাপতি আবুল কালাম আজাদ।

 

 

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ফরিদ উদ্দিন চৌধুরী শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি জীবনের বেশীরভাগ সময় এলাকার শিক্ষা, যোগাযোগ উন্নয়ন, দ্বীনি প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক সহযোগিতা ও কল্যাণে কাটিয়েছেন। তিনি একজন অমায়িক ও শান্তশিষ্ট স্বভাবের মানুষ ছিলেন। বক্তারা আরও বলেন, সিলেটবাসী বিশেষত তার নির্বাচনী এলাকাবাসী একজন সত্যিকারের জনদরদী নেতাকে হারিয়েছে। আমরা মরহুমের বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি।

 

 

বক্তারা সদ্য প্রয়াত মাওলানা আবুল হাসানাত চৌধুরী ও মরহুম মাওলানা আজিজুর রহমানসহ কানাইঘাট-জকিগঞ্জের সদ্য প্রয়াত সবাইকে স্মরণ করেন এবং তাদের স্মৃতিচারণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের উপদেষ্টা মাস্টার ময়নুদ্দিন, মাদ্রাসার পরিচালক মাওলানা আবু সুফিয়ান, গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগানের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, আতাউর রহমান, মাহফুজ রহমানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

সভার শেষাংশে দোয়া পরিচালনা করেন ওয়ারেন সিটির আলফাতাহ মসজিদের খতিব মাওলানা আব্দুল বাসিত চৌধুরী।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০