২০ জুন ২০২৩, ২:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে সাংবাদিক নাদিম হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

বাংলাদেশের জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে প্রতিবাদ সভা করেছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ

রবিবার (১৮ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন সিটির একটি অভিজাত রেস্তোরায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সভাপতি হেলাল উদ্দিন রানা।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের স্মরণে সভায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক পার্থ সারথী দেব, শফিক রহমান, ফারজানা চৌধূরী, জুয়েল খান, ফয়সল আহমদ মুন্না, মাহমুদুল হক লিটু, আবুল হাসনাত, এ এস কুটি, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব।

সভাপতি হেলাল উদ্দিন রানা বলেন, ‘নাদিম হত্যাকারীদের এমন শাস্তি দেয়া হোক যাতে কেউ ভবিষ্যতে সাংবাদিকদের উপর হামলা করতে ভয় পায়।’

বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের কন্ঠস্বর বাংলা সংবাদ এর সম্পাদক ইকবাল ফেরদৌস ‘গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।‘

প্রতিবাদসভায় বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ’র প্রতিবাদ সভা

‌প্রতিবাদ সভার পর রাতে ‘প্রবাসে সাংবাদিকতার মান উন্নয়নে বিশেষ করে আইন, স্থানীয় সিটি ও কাউন্টির বিভিন্ন আইন বিষয়ে’ আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন প্রবীণ সাংবাদিকেরা।

উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাতে বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে চলন্ত মোটরসাইকেল থেকে টেনে নামিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে যায় একদল হামলাকারী।

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম

রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওইদিনই রাত ১২টায় সেখান থেকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান।

নাদিমের পরিবার ও সহকর্মীদের অভিযোগ, ‘সংবাদ প্রকাশের জেরে’ তাকে হত্যা করা হয়।

মিশিগান নিয়ে আরও পড়তে এখানে ক্লিক করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০