পার্থ সারথী দেব
২৫ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে উদযাপন করা হয়েছে।

 

গত ২১ জুন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ডেট্রয়েটের দুর্গা মন্দিরে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনায় সকালে পূজা ও বাল্যভোগ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে গীতাযজ্ঞের আয়োজন করা হয়। পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রধান পুরোহিত পারিন্দ্র চক্রবর্তী।

 

গীতাযজ্ঞে অংশ নিতে এবং অনুষ্ঠান উপভোগ করতে অন্যান্য অঙ্গরাজ্য থেকেও বহু ভক্ত মন্দিরে সমবেত হন। প্রতি বছরের মতো এবারও গীতাযজ্ঞকে কেন্দ্র করে ব্যাপক ভক্তসমাগম দেখা যায়। অনুকূল আবহাওয়ার কারণে দুর্গা মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মন্দিরের ভক্তরা গীতাপাঠে অংশ নেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন।

 

পুষ্পাঞ্জলির পর অনুষ্ঠিত হয় কীর্তন, পাঁচালীপাঠ, আরতি, লোকনাথের শতনাম জপ এবং লোকনাথ কীর্তন। বেলা আড়াইটায় ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পংকজ দাশ জানান, অন্যান্য বছরের তুলনায় এবার উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

 

এদিকে ব্যক্তিগত উদ্যোগেও মিশিগানের বিভিন্ন স্থানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস পালন করা হয়। আয়োজকদের মতে, মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অসংখ্য ভক্ত রয়েছেন এবং প্রতিবছরই তাঁরা এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০