বাংলা সংবাদ ডেস্ক
২৭ অক্টোবর ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মুসলিম নেতাদের সমর্থন পেলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছেন মুসলিম নেতারা। শনিবার (২৬ অক্টোবর) মিশিগান রাজ্যে ট্রাম্পের সমাবেশে যোগ দিয়ে সাবেক এই প্রেসিডেন্টের প্রতি সমর্থন ঘোষণা করেন তারা।

 

রোববার (২৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা  সংস্থা আনাদোলু এজেন্সি।  এ সময় সমাবেশে নেতারা গাজা যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

 

ডেট্রয়েট শহরতলির নোভিতে অনুষ্ঠিত ট্রাম্পের সমাবেশে মুসলিম নেতা ইমাম বেলাল আলজুহাইরি বলেন, ‘আমরা মুসলিম হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের পাশে দাঁড়িয়েছি; কারণ তিনি যুদ্ধ নয়, শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন, । আমরা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি। তিনি মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সারা বিশ্বে রক্তপাত বন্ধ করতে হবে। আমি মনে করি ট্রাম্প তা পারবেন।’ ট্রাম্প, পরে এক বক্তব্যে বলেন, ‘মিশিগান এবং সারা দেশে মুসলিম ও আরব ভোটাররা যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চান। শুধু এটুকুই তারা চান।’

ট্রাম্প ওয়াইমিং রাজ্যের সাবেক রিপাবলিকান প্রতিনিধি লিজ চেনির সঙ্গে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগসূত্র তুলে ধরেন। যিনি ২০০১ সালে ইরাকে মার্কিন আগ্রাসন এবং পরবর্তীতে যুদ্ধের উসকানিমূলক আচরণের জন্য পিতা ডিক চেনির ভূমিকার জন্য পরিচিত।
বেশ কিছুদিন আগে এক ঘোষণায় ডিক এবং লিজ চেনি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসকে সমর্থন করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলে হামলা সম্পর্কে, ট্রাম্প আগে বলেছিলেন যে তিনি ইসরাইলকে হামাসের বিরুদ্ধে লড়াই শেষ করার বিষয়ে পদক্ষেপ নেবেন। গাজায় ইসরাইলের হামলার বিষয়ে তার সমর্থনের ইঙ্গিত দিয়ে ট্রাম্প এ কথা বলেছিলেন।
ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের সমর্থক হলেও মিশিগানের মুসলিম সম্প্রদায় গাজায় ক্রমবর্ধমান বেসামরিক লোকজনের মৃত্যুর ঘটনায় ইসরাইলের নিঃশর্ত সমর্থনের কারণে বাইডেন প্রশাসন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
ফেব্রুয়ারী মাসে, রাজ্যের প্রেসিডেন্সিয়াল প্রাইমারি নির্বাচনে ১ লাখের বেশি ‘সিদ্ধান্তহীন’ ভোটার ভোট না দেওয়ার পক্ষে ছিলেন। প্রেসিডেন্ট বাইডেন যখন পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দেন তখন তার গাজা নীতির বিরোধীতা করে এর প্রতিবাদ জানানোর আহ্বান জানান তারা।

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকান বংশোদ্ভূত প্রায় ৩ লাখ মানুষ মিশিগানে বাস করেন, যা রাজ্যের জনসংখ্যার ৩.১ শতাংশ।
বাইডেন মিশিগানে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ১ লাখ ৫০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। এর বিপরীতে ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ১১ হাজার ভোটে জিতেছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০