ইকবাল হোসাইন ফেরদৌস
৪ সেপ্টেম্বর ২০২৪, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে বিভিন্ন কমিউনিটির জনপ্রিয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সঙ্গে মতবিনিময়

মিশিগানের ওয়েন কাউন্টিতে অপরাধ রোধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যাপক ভূমিকা রাখছেন ওয়েন কাউন্টির প্রসিকিউটর টিম ওয়ার্থি । তারই অংশ হিসেবে তিনি সম্প্রতি অ্যারাবিয়ান, বাংলাদেশি, স্প্যানিশ এবং কোরিয়ান কমিউনিটির জনপ্রিয় পত্রিকার সম্পাদক ও প্রকাশকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

 

নিউ মিশিগান মিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ড. হেইগ ওশাগন, আরব আমেরিকান নিউজের প্রকাশক ওসামা এ. সিরানি, ল্যাটিনো প্রেস ডেট্রয়েটের প্রতিষ্ঠাতা ও প্রকাশক ইলিয়াস এম গুতেরেস, মিশিগান কোরিয়ান উইকলি ও এমআই এশিয়ানের প্রকাশক ট্যাক-ইয়ং কিম, বাংলা সংবাদের প্রকাশক ও সম্পাদক ইকবাল হোসাইন ফেরদৌসসহ ওয়েন কাউন্টির প্রসিকিউটর অফিসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার মূল লক্ষ্য ছিল কমিউনিটির অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া। বিশেষ করে কমিউনিটির সহজ সরল মানুষকে বোকা বানিয়ে দীর্ঘদিন ধরে নানা উপায়ে যারা অপরাধ কর্ম করে যাচ্ছেন তাদেরকে কড়া বার্তা জানান দেন ওয়েন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থি। তিনি বলেন, অপরাধ কর্মের সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকল প্রকার অপরাধ নিরসনে কাজ করছি। তিনি বলেন, দেশের নাগরিক অধিকার বিষয়কে যারা নানাভাবে উপেক্ষা করেন, বিশেষ করে বাড়িঘর ক্রয়ে অনিয়ম কিংবা ট্যাক্স ফাঁকিসহ নানা কাজে অসদুপায় অবলম্বন করেন তারা সমাজ ও দেশের শত্রু। আমরা সমাজে শাস্তি চাই, সমতা চাই। সুতরাং অপরাধীকে কোনো ছাড় দেওয়া যাবেনা।

 

ওয়েন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থি মিশিগানে চুরি, ডাকাতি, শারীরিক নির্যাতন, পারিবারিক নির্যাতন, হত্যা, যৌন নিপীড়ন, জালিয়াতি, ভাংচুর, মাদক পাচার, পারিবারিক সহিংসতা, সাইবার ক্রাইম, অপহরণ, তহবিল আত্মসাৎ, অগ্নিসংযোগ, হয়রানি বা কাউকে হুমকি দেওয়া, স্বাক্ষর জাল, মানি লন্ডারিং, শিশু নির্যাতনসহ এই বিষয়গুলো যাতে না ঘটে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। ওয়েন কাউন্টির প্রসিকিউটর কিম ওয়ার্থি কমিউনিটির চারটি জনপ্রিয় পত্রিকার প্রকাশক ও সম্পাদকদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের এমন বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হলে সমাজ ও দেশ উপকৃত হবে, তাই প্রতি মাসে এমন বৈঠক হওয়া একান্ত প্রয়োজন বলে মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১০

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১১

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১২

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৩

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৪

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৫

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৬

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

১৭

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

১৮

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

১৯

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

২০