১৬ জুলাই ২০২৩, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’ নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

”জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে” এই শ্লোগানে মিশিগানের ওয়ারেনে দু’দিনব্যাপী ”বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৩” শুরু হতে যাচ্ছে আগামী ২২ জুলাই। ফেস্টিভ্যালকে ঘিরে শনিবার (১৫ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মিশিগানস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম)।

স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ১৪তম ‘বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল’-এর নানা বিষয় তুলে ধরেন সংগঠনের সভাপতি জাবেদ চৌধুরী। তিনি বলেন, প্রবাসে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। এছাড়াও এই ফেস্টিভ্যালের মাধ্যমে দেশীয় কৃষ্টি-কালচারের সাথে প্রবাসীদের সম্পৃক্ত রাখাও এই মিলনমেলার আরেকটি উদ্দেশ্যে।

সিটি স্কোয়ারে আয়োজিত এই উৎসব ২২ জুলাই শনিবার বিকাল ৫টা শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। একইভাবে পরদিন ২৩ জুলাই রোববার বিকাল ৫টায় শুরু হয়ে শেষ হবে রাত সাড়ে ১০টায়।

সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সুমন কবির বলেন, ফেস্টিভ্যালে থাকবে বাংলাদেশি পোশাক, গহনা ও খাবারের ৩০টি স্টল। থাকবে বাংলা গানের জমজমাট আসর। গাইবেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক, সুরকার, সঙ্গীত পরিচালক ও প্রযোজক ফুয়াদ আল মুকতাদির, বাংলাদেশী সংগীতশিল্পী, ড্রামবাদক, শাস্ত্রীয় তবলাবাদক ও সংগীতশিক্ষক পান্থ কানাই, প্রবাসী মিউজিশিয়ান মুজা, বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী কালা মিয়া, হাসিব, আদনান, নাইক, তমাল, নাঈম এবং তাসফিসহ নর্থ আমেরিকার ১৪ জন সঙ্গীত শিল্পী । পাশাপাশি সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা।

ফেস্টিভ্যালে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর ডকুমেন্টারী ফিল্ম। থাকবে কিডস অ্যাক্টিভিটি, ওয়াটার ফাউন্টেন, স্টোর, র‌্যাফেল ড্র, খাবার এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। ৭ থেকে ১০ হাজার দর্শক শ্রোতা এই ফেস্টিভল উপভোগ করবেন বলে আশা করছেন আয়োজকরা।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, ট্রেজারার জসিম চৌধুরী, উপদেষ্টা খাজা শাহাব আহমেদ, সাবেক সভাপতি আহাদ আহমেদ, ক্রীড়া সম্পাদক আজহার রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম)-এর সর্বস্ত্ররের সদস্যরা।

এই ইভেন্টের মিডিয়া পার্টনার এটিএন নিউজ, বাংলা সংবাদ, শুভ প্রতিদিন, আইটিভি ও ইউএস বাংলা টেলিভিশন। এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে আছে ‘ভির ইভেন্ট’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকমান্ডের সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেত্রীর ফেসবুক পোস্ট

যুদ্ধ ব্যয়ের অর্থে বাঁচানো যেত ৮ কোটি মানুষের জীবন: জাতিসংঘ

ট্রাম্পকে সমর্থন দিয়ে মানুষকে বিভ্রান্ত করায় দুঃখ প্রকাশ কার্লসনের

ট্রাম্প প্রশাসনে আরও এক মন্ত্রীর বিদায়, পদ ছাড়লেন শ্রম সচিব

ইইউর সঙ্গে পিসিএ চুক্তির প্রথম ধাপ সম্পন্ন বাংলাদেশের

ইন্টারনেট সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

১০

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

১১

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

১২

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

১৩

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

১৪

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

১৫

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

১৬

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

১৭

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১৮

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১৯

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

২০