বছরের এই একটা দিনের জন্য অনেক প্রবাসীরা বছরে ধরে অপেক্ষায় থাকেন সেটা হলো বনভোজন। প্রবাসের ব্যস্তজীবনে বনভোজনকে কেন্দ্র করে দিনটা পরিনত হয় প্রবাসীদের মিলনমেলায়। নানা আনন্দ আয়োজনের মাধ্যমে বনভোজনের দিনটা উদযাপন করেন প্রবাসীরা। প্রিয়জনদের সাথে দেখা করতে বাংলাদেশ সহ অন্যান্যে স্টেট থাকে ছুটে আসেন অনেকেই একদিনের মিলন মেলায়। আনন্দ উৎসব ও মিলন মেলার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএস এ। বহু প্রতিক্ষিত ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন।
২৬ জুলাই রবিবার মিশিগানের সেন্টার লাইনের মেমোরিয়াল পার্কে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বনভোজন অনুস্টিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহা নগর উত্তরের সভাপতি আহবাব চৌধুরী ,ভার্জিনিয়া আগত কমিউনিটি লিডার খায়রুল খান। অনুস্টান যৌথভাবে সঞ্চালনা করেন বাবুল মিয়া সোহেল ও জুয়েল খান। ফেঞ্চুগঞ্জ সোসাইটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। ফেঞ্চুগঞ্জ সোসাইটি বনভোজের।
মিলনমেলায় নানা বয়সের নারী পুরুষ ও শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে দৃষ্টি নন্দন এই পার্কটি।নারী পুরুষ ও শিশুরা নানা খেলায় অংশ নিয়ে দিনটা উপভোগ করেন বিশেষ করে নারীরা মিউজিক পিলো ও হাড়িভাংগা খেলায় অংশ নেন।ছেলেদের রশিটানাটানি ছিল অন্যতম আকর্ষণীয় ইভেন্ট। গানে গানে পার্কে জড়ো হওয়া শত শত নারী পুরুষ ও শিশুদের আনন্দ দেন সংগীত শিল্পী শর্মিলা দেব শরমি ও ফজলুল করিম। বনভোজনে অনেকে প্রিয়জনকে কাছে পেয়ে গল্পে মেতে উঠেন। ছিল হরেক রকম খাবার দাবার।ছিল র্যাফেল ড্র। বনভোজনের এই দিনে বন্ধুবান্ধবদের সাথে দেখা হবার উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে।

বনভোজনে অংশ নিতে লন্ডন থেকে ছুটে এসেছেন সুয়েব খান। তিনি বলেন,সবার সাথে দেখা হবে তাই ছুটে এসেছি।ভার্জিনিয়া থেকে বনভোজনের এই মিলন মেলায় এসেছেন রুবি খান। তিনি বলেন, আগামীতেও আমি আবার আসবো। নিউজার্সিতে সপরিবারে এসেছেন ছিদ্দিক খান ও সাদিক খান। তারা বলেন,পিকনিকে এসে খুব ভাল লাগছে। সবার সাথে দেখা হলো কথা হলো। ফেঞ্চুগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দের উপস্থিতিতে র্যাফেল ড্র অনুস্টিত হয়। র্যাফেল ড্র পরিচালনা করেন বাবুল মিয়া সোহেল।
এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সজল আলী,সহসভাপতি হাজী ফারুক মিয়া,ফেঞ্চুগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক সেলিম আহমদ ,গোলাম মোস্তফা খান ,,মুহিবুল ইসলাম বকুল ,তৈফুর রহমান ,নজরুল খান,লিমন চৌধুরী ,টিপু সুলতান ,মাহবুবুর রহমান লিপন,রুবেল আহমদ সাজু,আব্দুস সালাম,আল ফারুক খান,শামীম আহমদ ,আব্দুল কাইয়ুম ,মামুন মিয়া ,মো জামাল আহমদ,ইমাদ ইসলাম সহ আরো অনেকে।র্যাফেল ড্র এর প্রথম পুরস্কার জয়লাভ করেন নজরুল ইসলাম খান। ফেঞ্চুগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ গাড়ি বিজয়ী নজরুল খানের হাতে চাবি হস্তান্তরের মাধ্যমে মিলন মেলার সফল সমাপ্তি হয়।
মন্তব্য করুন