বাংলাদেশী মুসলিম কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে ডেট্রয়েটে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা চলছে। গত ১৭ জুলাই শুরু হওয়া এ ধর্মীয় আয়োজন আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। প্রতিদিন আসর থেকে ইশা পর্যন্ত কনান্ট (আউটডোর) এলাকায় অবস্থিত বায়তুল মোকাররম মসজিদের পার্কিং লট, ১২২০৩ কনান্ট অ্যাভিনিউ, ডেট্রয়েট, মিশিগান ৪৮২১২-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মাওলানা শায়খ আব্দুস সালাম সাহেব, সেক্রেটারি, উলামা কাউন্সিল অব মিশিগান। এছাড়া মাওলানা কুতুবুজ্জামান সাহেব, ইমাম, আল-ইসলাহ মসজিদ, মাওলানা আসাদ উদ্দিন সাহেব, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, দরগাহ মাদ্রাসা, সিলেট এবং মাওলানা শাহজাহান সাহেব, ইমাম, মোহাম্মদী মসজিদ। মাওলানা আব্দুল লতিফ আজম সাহেব, ইমাম, আল-ফালাহ মসজিদ এবং মাওলানা নুরুল ইসলাম সুফিয়ান সাহেবও অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।
মাহফিলে বয়ান পেশ করছেন মাওলানা ইবরাহীম মেমন সাহেব, প্রিন্সিপাল, দারুল উলুম চ্যাটাম, কানাডা এবং মুফতি আব্দুর রহমান সাহেব, ফাউন্ডার, মিশিগান ইসলামিক ইনস্টিটিউট।
এছাড়াও বিভিন্ন পর্বে বয়ান ও আলোচনা করছেন মুফতি জিয়াউর রহমান সাহেব, মাওলানা আব্দুল কাইয়ুম নোমানী সাহেব, মাওলানা আবু তালিব সাহেব, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আহমদ সাহেব, মুফতি বিল্লাল হুসাইন সাহেব, মাওলানা আবুল ফুয়াদ সাহেব, মাওলানা আবুল ফুজুল সাহেব, মাওলানা কবির আহমদ সাহেব, মাওলানা নূরীর উলুম আহমদ সাহেব, মাওলানা মশফিক রহমান সাহেব, মুফতি তৌফিকুর রহমান সাহেব, মাওলানা নূর উদ্দিন সাহেব, মুফতি ইউসুফ চৌধুরী সাহেব, হাফেজ শাহজাহান আলম সাহেব, হাফেজ মাওলানা আহসান কাশেম সাহেব, মাওলানা আব্দুল বছেত সাহেব, মাওলানা সাইফুল আহমদ সাহেব, হাফেজ আব্দুল মুনিম সাহেব এবং ফ্লায়ারে উল্লেখিত অন্যান্য আলেম ও ইসলামি ব্যক্তিত্ব।
আয়োজকরা জানিয়েছেন, কিরাআত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নারীদের জন্য পৃথক বয়ান শোনার ব্যবস্থাও রয়েছে। মাহফিল বাস্তবায়ন কমিটি সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন