মাহমুদুল হক লিটু
৩ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

প্রবাস জীবনে শত ব‍্যস্ততাার মধ্যে ঈদ পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নিতে মিশিগানে অনুষ্ঠিত হলো ভিন্ন ধরনের ঈদ আনন্দ উদযাপন । একঝাঁক তরুণদের নিয়ে অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন “কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট”। মিশিগানের একদল তরুণ কাজিন ক্রিকেটপ্রেমীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে । টুর্নামেন্টকে ঘিরে পুরো মাঠকে সাজানো হয়েছিল চমৎকার সব ফেস্টুন ও ব্যানারে।

 

তরুণ ক্রিকেটপ্রেমি উজ্জ্বল চৌধুরীর আয়োজনে অনুষ্ঠিত এ মিনি ক্রিকেট টুর্নামেন্টে মোট ৪টি দল অংশ নেয় – বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক‍্যাফে, আমেরিকান রিয়েলটর, আজিবুন হোম কেয়ার এবং আলবারাকা গ্রোসারী।

 

বিকেল থেকে রাত অবধি লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী দুই দল বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক‍্যাফে ও আমেরিকান রিয়েলটর। টসে জিতে প্রথমে ব্যাট করে বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক‍্যাফে ১০ ওভারে ৮০ রান সংগ্রহ করে। জবাবে ৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সব উইকেট হারিয়ে আমেরিকান রিয়েলেটর ৬৫ রানে তাদের ইনিংস গুটিয়ে নেয় । ফলে ১৫ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বিসমিল্লাহ কাবাব এন্ড কারি ক‍্যাফে।

 

কাজিনহুড টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল ইমরান চৌধুরী, ম্যান অব দ্য টুর্নামেন্ট মাহফুজ চৌধুরী, বেস্ট বোলার আমিনুল এবং বেস্ট ফিল্ডার সাব্বির নির্বাচিত হন ।

 

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ অর্থ ৫০০ ডলার ও রানার্স আপ দলকে নগদ অর্থ ৩০০ ডলার হাতে তুলে দেন টুর্নামেন্টের বিশেষ অতিথি নূর ট্যাক্স সার্ভিস ইনক.-এর সিইও ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস , এইচআর প্রফেশনাল নাহিন চৌধুরী ও টুর্নামেন্টের আয়োজক উজ্জ্বল চৌধুরী ।

 

কাজিনহুড টুর্নামেন্টের আয়োজক ও স্পন্সর উজ্জ্বল চৌধুরী টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সকল খেলোয়াড় ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে চাই। এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় করেছে। পুরস্কার বিতরণী শেষে কেক কেটে ঈদ উদযাপন এবং পরবর্তীতে নৈশভোজের আয়োজন করা হয় ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বামের ১৭তম বাংলাদেশী আমেরিকান ফেস্টিভ্যাল সম্পন্ন

এইচ-১বি ভিসা কর্মসূচি ৩ বছরের জন্য স্থগিতের উদ্যোগ

নতুন মার্কিন শুল্ক তালিকায় ৬০ দেশ, বাংলাদেশের ওপর ১০ শতাংশ কর

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ বিতর্ক তদন্তে ৬২৫টি গাছের গোড়া, মালিকের দাবি ১,২০০ গাছ

মানুষের চন্দ্রজয় সত্যি না ভুয়া?

হামট্রামিকে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ১৫ ও ১৬ আগস্ট

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতিকে দেখতে চান ট্রাম্পের

সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, বাংলাদেশ-উত্তর কোরিয়া এখন একই কাতারে

বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইনক. মিশিগানের বনভোজন অনুষ্ঠিত

১০

মিশিগানে প্রথমবার তিন দিনব্যাপী আউটডোর ওয়াজ মাহফিল ও কিরাত প্রতিযোগিতা সম্পন্ন

১১

দিরাই শাল্লা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বনভোজন সম্পন্ন

১২

ভক্তদের ঢলে মুখর হ্যামট্রাম্যাক, অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

১৩

মিশিগানে সাংস্কৃতিক আবহে ‘মৈত্রী’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

১৪

বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগানের সংবাদ সম্মেলন সম্পন্ন

১৫

অনলাইনে তরুণদের সুরক্ষায় নতুন ফিচার আনল মেটা

১৬

ফাইনালের পর রদ্রির ওপর কেন ক্ষুব্ধ ছিলেন ওতামেন্দি?

১৭

বিশ্বকাপের সেরা গোলরক্ষক উনাই সিমন: ‘গ্লাভসগুলো খুব একটা কাজে লাগেনি’

১৮

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেনে যোগ দিল লিবিয়া

১৯

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

২০