বাংলা সংবাদ আন্তর্জাতিক ডেস্ক
৫ জানুয়ারী ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় মার্কিন হামলার তীব্র নিন্দা রাশিয়া ও চীনের

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে দেশ দুটির কূটনীতিকেরা এই নিন্দা জানান। যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তাঁরা মাদুরো দম্পতির মুক্তি দাবি করেন।

 

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যেসব ‘অপরাধ’ করেছে, সেগুলোর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে চীনের উপরাষ্ট্রদূত গেং শুয়াং বলেন, যুক্তরাষ্ট্রের এই ‘অবৈধ’ ও ‘গুন্ডামির’ পদক্ষেপে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন।গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যান মার্কিন সেনারা। তাঁদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সোমবার নিউইয়র্কের ম্যানহাটানের একটি ফেডারেল আদালতে তাঁদের বিচারও শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। শুনানিতে তাঁরা দুজন নিজেদের নির্দোষ দাবি করেন এবং মাদুরো বলেন, তিনি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

 

হামলা ও মাদুরো দম্পতিকে তুলে নেওয়ার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠকের আহ্বান জানায় ভেনেজুয়েলা। আহ্বান নিরাপত্তা পরিষদের কাছে উপস্থাপন করে কলম্বিয়া। ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া ১ জানুয়ারি থেকে নিরাপত্তা পরিষদের সদস্য।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকের শুরুতে মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্য পড়ে শোনান সংস্থাটির আন্ডার সেক্রেটারি রোজমেরি ডিকার্লো। এতে গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

গুতেরেস বলেন, ‘ভেনেজুয়েলায় ক্রমবর্ধমান অস্থিরতা, এর সম্ভাব্য আঞ্চলিক প্রভাব এবং রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে এটি যে নজির স্থাপন করতে পারে, তা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’বৈঠকে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা কিংবা দেশটির জনগণের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। বরং ‘বৈধ’ অভিযোগের ভিত্তিতে করা আইনসম্মত অভিযান চালিয়ে মাদুরোকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি।বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত স্যামুয়েল মনকাদা বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বোমা হামলা চালিয়ে বেসামরিক অবকাঠামো ধ্বংস করেছে এবং এতে বহু প্রাণহানি ঘটেছে। এটি বেআইনি সশস্ত্র আক্রমণ ও অপহরণ। ভেনেজুয়েলায় হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

 

মনকাদা বলেন, এই আক্রমণের কোনো আইনি ভিত্তি নেই। এটি জাতিসংঘের সনদে উল্লেখিত শক্তি প্রয়োগের ক্ষেত্রে নিষেধাজ্ঞা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের সমতা নীতিকে লঙ্ঘন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০