বাংলা সংবাদ ডেস্ক
২৪ মে ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কনস্যুলার কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর করতে ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন একটি ভিসা শিডিউলিং টুল চালুর ঘোষণা দিয়েছেন। ভারতে ৪ দিনের উচ্চপর্যায়ের কূটনৈতিক সফরকালে তিনি জানান, এই টুলের মাধ্যমে ব্যবসায়ী ও এমন ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে, যাদের সফর যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করে।

 

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের ভিত্তি দীর্ঘদিনের এবং এটি এমনভাবে সম্প্রসারিত হচ্ছে, যা সবসময় শিরোনামে আসে না। তিনি জানান, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হয়েছে এবং বর্তমানে ভারতীয় কোম্পানিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ রয়েছে। তিনি বলেন, ভারতীয় কোম্পানিগুলোর যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলারের বিনিয়োগ রয়েছে। একইসঙ্গে তিনি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ সামরিক মহড়ার মাধ্যমে গড়ে ওঠা নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরেন।

 

তার মতে, ধীরগতির বা অনিশ্চিত কনস্যুলার প্রক্রিয়া ব্যবসায়িক সফর, বিনিয়োগ সংক্রান্ত ভ্রমণ এবং অংশীদারিত্বমূলক বৈঠকের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে, যা দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিচ্ছে। এ ধরনের জটিলতা দূর করতে আরও কার্যকর ও বুদ্ধিদীপ্ত শিডিউলিং ব্যবস্থার প্রয়োজন রয়েছে। রুবিও বলেন, সুশৃঙ্খল ও নিরাপদ কনস্যুলার ব্যবস্থা এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে অত্যন্ত জরুরি।

 

নতুন টুলটি একটি মূল নীতির ভিত্তিতে তৈরি করা হয়েছে যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন, তারা ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণে অগ্রাধিকার পাবেন। বাস্তবে এর অর্থ হলো, ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করা, সমঝোতা স্মারক স্বাক্ষর, কার্যক্রম সম্প্রসারণ কিংবা যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী ভারতীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে যাওয়া পেশাজীবীরা দ্রুত সময় পাওয়ার সুযোগ পাবেন।

 

তবে রুবিও স্পষ্ট করেছেন, নতুন এই সুবিধা শুধু ভিসা আবেদনকারীদের জন্য নয়। তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকাও তুলে ধরেন। কনস্যুলার কর্মকর্তা, সহায়ক কর্মী এবং প্রতিদিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে কাজ করা সবাইকে তিনি সরাসরি সম্বোধন করেন। তাদের তিনি ‘সামনের সারির যোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন।

 

রুবিও বলেন, এই ব্যবস্থা আমেরিকানদের অর্থ সাশ্রয় করবে, কারণ এটি আমাদের আরও দক্ষ করে তুলবে। আমরা যেসব কাজ করতেই হতো, সেগুলো এখন আরও নির্ভুলভাবে, দ্রুত এবং অধিক কার্যকর উপায়ে করতে পারবো।

 

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন, ভারতীয়দের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

মানসিক স্বাস্থ্য সংকটে বিশ্ব, আক্রান্ত ১২০ কোটি মানুষ

বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’  পেলেন অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ

মিশিগানে ঈদ উৎসব ঘিরে বসছে ‘ইউনিক ঈদ বাজার’

মিশিগানের প্রাণের ছোঁয়ায় ওয়াকেস টাউন ইন্টারমিডিয়েট স্কুলে বাংলাদেশী কমিউনিটির জমকালো বৈশাখী উৎসব

গ্রিনকার্ড পেতে অনেক অভিবাসীকেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে: ট্রাম্প প্রশাসন

ভুয়া চাকরির প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলে সাইবার হামলা চালাচ্ছে ইরান

তারেক রহমানের রোডম‍্যাপে ডিজিটাল কন্টেন্টে  বিলিয়ন ডলারের সম্ভাবনা

কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিলেটে প্রতিবাদ কর্মসূচি

স্বল্পমূল্যে বিশ্বকাপ দেখার সুযোগ, নিউইয়র্কবাসীর জন্য ৫০ ডলারে বিশ্বকাপ টিকিট

১০

হিন্দুদের মানবিক সহায়তায় মিশিগানে আত্মপ্রকাশ করছে ‘অন্তিম সেবা ফাউন্ডেশন’

১১

ট্রাম্পের মিডিয়া সাম্রাজ্যে আর্থিক সংকট, তিন মাসে ৪০০ মিলিয়নের বেশি লোকসান

১২

ভারতের জেন–জিদের নতুন ট্রেন্ড, আলোচনায় ‘ককরোচ জনতা পার্টি’

১৩

সান ডিয়েগো ইসলামিক সেন্টারে হামলা, উদ্বেগে মিশিগান ইমাম কাউন্সিল

১৪

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

১৫

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৬

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

১৭

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

১৮

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

১৯

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

২০