১৩ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের প্রথম এআই-মানবীকে মন্ত্রী করল আলবেনিয়া

বর্তমান বিশ্বে প্রযুক্তির আলোচনার শীর্ষে থাকা বিষয়গুলোর মধ্যে এআই অন্যতম। সেই প্রেক্ষাপটে আলবেনিয়া প্রথম দেশ হিসেবে একটি এআই-মানবীকে সরকারি মন্ত্রীর পদে অন্তর্ভুক্ত করলো।

 

 

নতুন এই এআই মন্ত্রীর নাম রাখা হয়েছে দিয়েল্লা। আলবেনীয় ভাষার শব্দ ‘দিয়েল্লা’-এর বাংলা অর্থ সূর্য। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে সভার সদস্যদের সঙ্গে দিয়েল্লার পরিচয় করিয়ে দেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা এবং বলেন, এখন থেকে আলবেনিয়ার বিভিন্ন সরকারি প্রকল্পে কোনো বেসরকারি সংস্থা কাজ করলে সেটির দরপত্র থেকে শুরু করে সরকারি ক্রয় ও ব্যয়ের ওপর নজরদারি করবেন দিয়েল্লা। এটিই হবে তার প্রধান কাজ এবং দায়িত্ব।

 

 

তার কাজের যে ধরণ, সেটি বিবেচনায় নিয়ে বলা যায়, এখন থেকে আলবেনিয়ার দুর্নীতি দমন মন্ত্রী হিসেবে দায়িত্বশীল থাকবেন দিয়েল্লা।

 

 

বস্তুত, দক্ষিণপূর্ব ইউরোপের ২৮ লাখ মানুষ অধ্যুষিত দেশ আলবেনিয়ায় দীর্ঘদিন ধরে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যপদের জন্য চেষ্টা করছে। কিন্তু ইইউ সদস্যপদ প্রাপ্তির পথে পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। এই সমস্যাটিকে কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারছে না দেশটি।

 

 

গত মে মাসের নির্বাচনে জিতে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছেন বামপন্থি এদি রামা। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিবিসিকে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তার প্রধান এবং একমাত্র লক্ষ্য দুর্নীতি নিয়ন্ত্রণ। কারণ আগামী ২০২৭ সালের মধ্যে ইইউর সদস্যপদ লাভের লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। বিবিসিকে তিনি বলেন, “দিয়েল্লার একামাত্র চাহিদা হলো চার্জ পূর্ণ থাকার মতো বিদ্যুৎ। এটা ছাড়া তার আর কোনো চাহিদা নেই, ফলে সে নিজে কখনও দুর্নীতিতে জড়াবে না। দিয়েল্লার নজরদারিতে প্রতিটি দরপত্র শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে। সরকারি ক্রয় কিংবা ব্যয় সংক্রান্ত তথ্যে কোনো গোঁজামিল থাকলে দিয়েল্লা তা সঙ্গে সঙ্গে শনাক্ত করতে পারবে। আমার বিশ্বাস, সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।”

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০