১ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশি আমেরিকান রিপাবলিক এলায়েন্সের বনভোজন

বাংলাদেশি আমেরিকান রিপাবলিক এলায়েন্সের আয়োজনে গত ২২ জুন, নিউইয়র্ক নগরকেন্দ্র থেকে অনেকটা দূরে সবুজে ঘেরা প্রশান্ত পরিবেশে এক বনভোজন অনুষ্ঠিত হয়। শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে লঙ আইল্যান্ডের বেলমন্ট স্টেট পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলনমেলার মধ্য দিয়ে।

 

সকালের দিকে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, গ্রীষ্মের রোদেলা দিনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বনভোজনে অংশ নেন। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়। বনভোজনের আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান নাসির খান পল, সাধারণ সম্পাদক প্রীতোষ দে, প্রধান সমন্বয়ক মোস্তাক চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম, সুব্রত তালুকদার, সামর, হাবিবসহ বাংলাদেশি আমেরিকান রিপাবলিক এলায়েন্স ইউএসএর সদস্যরা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ মঈনুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ড. জাহাঙ্গীর আলম, ড. কবির, মুনীর, আনোয়ার খান, আসাদ বারী ও তাঁর কন্যা টিফনি, বাবুল, ফরিদ খান, কবি দেলওয়ার শাহীন প্রমুখ।

 

অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে সংগীতশিল্পী বাপ্পি সোম, তাসকিন বেলাল, কাজল, ড. শানাওয়াজ, লিপি, রোমানা ও প্রদীপের পরিবেশনায়। অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পরিচালনা করেন সত্তার। সারাদিন গল্প, গান, মজার খেলা, আর খাবারের আয়োজন ছিল। অতিথিরা প্রবাসে নিজেদের মধ্যে এমন মিলনমেলার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বিস্তৃত করার আহ্বান জানান। দিনের শেষে সবাই মনভরে হাসিমুখে বিদায় নেন সাথে থাকে সুন্দর এক দিনের মধুর স্মৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০