২৯ মে ২০২২, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে গাছে বাসের ধাক্কা, প্রাণ গেল ১১ জনের

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের ১১ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইলে এ দুর্ঘটনা ঘটে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যমুনা লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে যাত্রী নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। পথে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ ১০ জন এবং পরে হাসপাতালে একজন মারা যান। আহত ব্যক্তিদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে সাতজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন ফরিদপুরের নগরকান্দার সুতার বাড়ি গ্রামের সেন্টু মোল্লা (৫০), বরিশালের বাকেরগঞ্জের সুন্দরকাঠি গ্রামের রমজান আলী (৩৮) ও উজিরপুর উপজেলার মুন্ডুপাশা গ্রামের মাধব শীল (৪৬), ঝালকাঠি সদরের নয়ড়ী গ্রামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন (৯), পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর ভেচকি গ্রামের নজরুল ইসলাম আকন (৩৬) ও তাঁর ছোট ভাইয়ের স্ত্রী তাজনেহার (২৩) এবং বরগুনার বেতাগী উপজেলার কাজিরবাদ গ্রামের হালিম মিয়া (২৫)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।
বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। চলন্ত গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা খেলে গাছটি গাড়ির ভেতর ঢুকে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১০

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১১

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১২

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৩

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৪

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৫

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৬

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৭

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৮

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৯

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

২০