বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুড স্ট্যাম্প পেতে নতুন নিয়ম: মাসে ৮০ ঘণ্টা কাজ বা পড়াশোনা বাধ্যতামূলক

নিউইয়র্কে ফুড স্ট্যাম্প বা Supplemental Nutrition Assistance Program (SNAP) সুবিধাভোগীদের জন্য নতুন নিয়ম কার্যকর হয়েছে। ১ মার্চ থেকে নির্ভরশীলহীন কর্মক্ষম প্রাপ্তবয়স্কদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, পড়াশোনা বা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ দিতে হবে, অন্যথায় তাদের খাদ্য সহায়তা ঝুঁকিতে পড়তে পারে।

 

 

নিউইয়র্ক সিটির হিউম্যান রিসোর্সেস অ্যাডমিনিস্ট্রেশন (এইচআরএ) জানিয়েছে, তাৎক্ষণিকভাবে প্রায় ১ লাখ ২৩ হাজার কর্মক্ষম প্রাপ্তবয়স্ক এই শর্তের আওতায় পড়ছেন। নতুন আবেদন ও পুনঃনবায়নের সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ), যা সাধারণভাবে ফুড স্ট্যাম্প নামে পরিচিত, তার নিয়মে এই পরিবর্তন ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ধাপে ধাপে কার্যকর হচ্ছে। গত বছর থেকেই নিউইয়র্ক সিটিকে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে প্রশাসনিক প্রস্তুতি নিতে হয়েছে।

 

 

এইচআরএ প্রশাসক স্কট ফ্রেঞ্চ জানিয়েছেন, ১ মার্চ থেকে নিয়ম পুরোপুরি চালু হলেও সঙ্গে সঙ্গে কারও সুবিধা বাতিল হবে না। তবে আগামী তিন বছরের মধ্যে টানা নয়, যে কোনো তিন মাস শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তি সুবিধা হারাতে পারেন নতুন নিয়মের আওতায় এবার এমন ব্যক্তিরাও পড়বেন, যারা আগে কর্মসংস্থান শর্ত থেকে অব্যাহতি পেতেন—যেমন গৃহহীন ব্যক্তি ও সামরিক বাহিনীর সাবেক সদস্যরা।

 

 

প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগীদের দ্রুত যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যারা মনে করছেন তারা এই পরিবর্তনে প্রভাবিত হতে পারেন, তাদের এইচআরএ অফিসে সরাসরি বা অনলাইন পোর্টালের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে। সংস্থার পাঠানো নোটিশ অবহেলা না করারও অনুরোধ জানানো হয়েছে।

 

 

প্রশাসনের ভাষ্য—অজ্ঞতা বা দ্বিধার কারণে কেউ যেন সুবিধা হারিয়ে না ফেলেন। তবে বাস্তবতা হলো, নিউইয়র্কের নিম্নআয়ের হাজারো মানুষের জন্য এই নতুন শর্ত এক নতুন অনিশ্চয়তার সূচনা করে দিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০