বাংলা সংবাদ ডেস্ক
১৯ জুন ২০২৪, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কার গলায় কাটা দাগ দেখে বিচলিত ভক্তরা

স্বামী নিক জোনাসের সঙ্গে আমেরিকায় নেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতীকে নিয়ে এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ব্যস্ত রয়েছেন ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে। আর সেখানেই সিনেমার একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘দ্য ব্লাফ’-এ স্টান্ট দৃশ্যে অভিনয় করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী।

বুধবার (১৯ জুন) সকালেই আহত হওয়ার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রিয়াঙ্কা। পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, গলায় লম্বা কাটা দাগ প্রিয়াঙ্কার। আহত হওয়া এ ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, পেশাগত প্রতিবন্ধকতা।

অভিনেত্রীর এমন আহত হওয়ার ছবি দেখে প্রিয়াঙ্কা ভক্তরা বিচলিত হয়ে পড়েছেন। নেটিজেনরা মন্তব্যের ঘরে অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রিয়াঙ্কার নতুন মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ব্লাফ’। অ্যামাজন প্রাইমে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার

বাংলাদেশ-আমেরিকান কমিউনিটির সেতুবন্ধনে ‘বাংলাদেশ আমেরিকান ককাস’-এর আত্মপ্রকাশ

ইতালি প্রবাসী ফখরুলের মরদেহ পৌঁছে দিতে সরকারের প্রতি স্ত্রী ও স্বজনদের আকুতি

মিশিগানে ধর্মীয় আবহে চলছে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও কিরাআত প্রতিযোগিতা

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

১০

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

১১

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

১২

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

১৩

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১৪

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১৫

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১৬

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৭

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৮

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

২০