বাংলা সংবাদ ডেস্ক
২১ অক্টোবর ২০২৪, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠান প্রধানদের সাথে আদর্শ শিক্ষক ফেডারেশনের মতবিনিময়

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের উদ্যোগে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূরীকরণ ও বেসরকারি শিক্ষকগণের বিভিন্ন দাবী দাওয়া বিষয়ে রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সেক্রেটারী মোহাম্মদ আব্দুস শাকুরের সভাপতিত্বে এবং সিলেট মহানগরের মাধ্যমিক শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমোনোলজি বিভাগের অধ্যাপক এ.টি.এম মাহবুব-ই-এলাহী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সিলেট মহানগরের সহকারি সেক্রেটারী ও কলেজ শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সহ সভাপতি অধ্যাপক নুরুর রহমান, মাধ্যমিক শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী মো: মোস্তফা কামাল, মাদ্রাসা শিক্ষক পরিষদের সহকারী সেক্রেটারী উপাধ্যক্ষ সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ, অধ্যক্ষ কামাল উদ্দিন, অধ্যক্ষ আহমদ হোসাইন, অধ্যক্ষ জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মো: আব্দুল খালিক, প্রধান শিক্ষক জামাল হোসেন, প্রধান শিক্ষক আতাউর রহমান, প্রধান শিক্ষক শেখ শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক ফজলুল হক, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারি প্রধান শিক্ষক রুহুল আমীন এবং সহকারি অধ্যাপক রফিকুল ইসলাম মজুমদার প্রমুখ।

 

সভায় বক্তারা রেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূরীকরণের দাবী জানানো হয়। সেই সাথে আদর্শ শিক্ষক ফেডারেশনের কার্যক্রমকে আরো গতিশীল করার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। (বিজ্ঞপ্তি)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০