বাংলা সংবাদ ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিউইয়র্কের হাডসন নদীতে পড়ল হেলিকপ্টার , ছয়জন নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

নিউইয়র্কের সিটি পুলিশ এক এক্স পোস্টে জানায়, জরুরি সেবার কর্মীরা জোরালো উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু। বাকি তিনজন প্রাপ্তবয়স্ক।

 

এর আগে এক গণমাধ্যম প্রাথমিকভাবে একজনের মৃত্যুর খবর দিয়েছিল। বলেছিল, হেলিকপ্টারটিতে তিন শিশুসহ পাঁচজন আরোহী ছিলেন। উদ্ধারকর্মীদের দুজনকে পানি থেকে টেনে তুলতে দেখা গেছে। যদিও তাঁদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানাতে পারেনি সংবাদমাধ্যমটি।

 

পরে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয়জন বলে জানতে পেরেছি। দুর্ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে সরকারিভাবে হতাহতের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস হেলিকপ্টার দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেছেন।

 

সূত্র : সিবিএস নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০